Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চুলে লাগানো রেখা-মধুবালার ছবি, মাত্র ১৭ বছর বয়সে কানের রেড কার্পেটে ‘লাপাতা লেডিজ’-এর ‘ফুল’

৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে প্রথমবারের মতো পা রাখলেন ‘লাপাতা লেডিজ’-এর ‘ফুল’ খ্যাত নিতাংশী গোয়েল।

চুলে লাগানো রেখা-মধুবালার ছবি, মাত্র ১৭ বছর বয়সে কানের রেড কার্পেটে ‘লাপাতা লেডিজ’-এর ‘ফুল’

নিতাংশী গোয়েল

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 13:41

দ্য ওয়াল ব্যুরো: ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে প্রথমবারের মতো পা রাখলেন ‘লাপাতা লেডিজ’-এর ‘ফুল’ খ্যাত নিতাংশী গোয়েল। ১৭ বছর বয়সি এই অভিনেত্রী এর আগে কিরণ রাও পরিচালিত অস্কার-মনোনীত সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন। এবার ফ্রান্সের রেড কার্পেটেও মাত করলেন দুর্দান্ত ফ্যাশন স্টেটমেন্টে।

১৫ মে, কান উৎসবের তৃতীয় দিনে, ফরাসি ক্রাইম ড্রামা 'Dossier 137'–এর প্রিমিয়ারে হাজির হন নিতাংশী। তিনি পরেছিলেন ডিজাইনার জোড়ি মনিকা অ্যান্ড করিশ্মার JADE লেবেলের কাস্টমাইজড ব্ল্যাক অ্যান্ড গোল্ড গাউন। গাউনটির কোরসেট বডিসে ছিল সোনালি ফুলের মোটিফ এবং নিচের অংশে ম্যাক্রামে ও তুলের কারুকাজ। ডিজাইনার মনিকা শাহ জানান, “নিতাংশীর মধ্যে যে কোমলতা আর চোখের দীপ্তি আছে, তা ফুটিয়ে তুলতেই এই ফ্যান্টাসি গাউন তৈরি করা হয়েছে।”

নিতাংশীকে স্টাইল করেন সেলেব্রিটি স্টাইলিস্ট জুটি শারে বৈষ্ণব ও উর্জা আমিন। তিনি পরেছিলেন সোনালি চকচকে চোকার, সাপ-ডিজাইন কানের দুল ও আংটি। গোলাপি গ্লসি ঠোঁট আর হালকা গ্ল্যাম মেকআপে তিনি যেন একেবারে রূপকথার রাজকন্যা।

রেড কার্পেটের আগেই, কান-এর ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধনে হাজির হয়ে আলোচনায় আসেন নিতাংশী। পরেছিলেন মুক্তার কাজ করা আইভরি রঙের কাস্টম প্রি-ড্রেপড শাড়ি। কপালে ছিল ছোট ছোট বলিউড কিংবদন্তিদের প্রতিকৃতিযুক্ত হেয়ার অ্যাকসেসরি—মধুবালা, রেখা, শ্রীদেবী এবং হেমা মালিনীর প্রতি তাঁর এই শ্রদ্ধা আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়িয়েছে।

ব্রুট-কে দেওয়া এক সাক্ষাৎকারে কান-এর রেড কার্পেট থেকে আবেগঘন নিতাংশী বলেন, “আমার পেটের ভিতর এখন প্রজাপতি উড়ছে! আমি সেই মেয়ে, যে স্বপ্ন দেখা মেয়েদের সাহস দিতে পারে। এটা আমার মুহূর্ত—আর আমি চাই এই মুহূর্তটা অন্যদেরও স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করুক।”


```