Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'ললিতা' হতে হবে বড় নাম! 'পরিণীতা' রূপে বিদ্যা নন, প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নায়িকা ললিতা, যার প্রেমে পড়ে দুই নায়ক শেখর আর গিরিশ। ললিতার প্রেমের বিরহ মধুর কাহিনি নিয়েই গল্প। 

'ললিতা' হতে হবে বড় নাম! 'পরিণীতা' রূপে বিদ্যা নন, প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্যা

গ্রাফিক্স -দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 August 2025 14:01

দ্য ওয়াল ব্যুরো:  ২০০৫ সালে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি 'পরিণীতা'। দেখতে দেখতে ২০২৫ এই বছর 'পরিণীতা' ২০ বছর পূর্ণ করল। এই ছবি দিয়েই বলিউডে পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। বিদ্যারও বলিউডে ২০ বছর পূর্ণ হল এই বছর। কিন্তু চমকপ্রদ তথ্য হল 'পরিণীতা'র নায়িকা চরিত্রে প্রযোজকের প্রথম পছন্দ ছিলেন তখনকার এক নম্বর নায়িকা ঐশ্বর্যা রাই। কেন বদল হল নায়িকা? কী ভাবে ঐশ্বর্যার জায়গায় চলে এলেন এক নবাগতা মেয়ে বিদ্যা?

প্রযোজক বিধু বিনোদ চোপড়া চেয়েছিলেন নায়িকা হতে হবে বড় নাম। কারণ নামভূমিকায় তিনিই থাকবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নায়িকা ললিতা, যার প্রেমে পড়ে দুই নায়ক শেখর আর গিরিশ। ললিতার প্রেমের বিরহ মধুর কাহিনি নিয়েই গল্প।

18 years of Parineeta: 18 Captivating stills from Saif Ali Khan, Vidya Balan  and Sanjay Dutt starrer | Filmfare.com

ছবি করবার সময় বিধুবিনোদ চোপড়ার ললিতা রূপে প্রথমেই মনে আসে ঐশ্বর্যা রাই-এর নাম। তখন ঠিক তার আগেই ঐশ্বর্যা করেছেন শরৎচন্দ্রের কাহিনি অবলম্বনে সঞ্জয় লীলা বনশালির 'দেবদাস'। পার্বতী চরিত্রে ঐশ্বর্যা সারা ভারতের মন জয় করে নিয়েছেন। শুধু তাই নয়, ঋতুপর্ণ ঘোষের 'চোখের বালি' বাংলা ছবিতে বিনোদিনীর চরিত্রেও বাঙালিদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন ঐশ্বর্যা। সুতরাং, ঐশ্বর্যা ছাড়া আর কেই বা হতে পারে 'পরিণীতা'?

কিন্তু ছবির পরিচালক ছিলেন বাঙালি প্রদীপ সরকার। তিনিই বিধুবিনোদকে বিদ্যার ছবি দেখিয়ে বলেন এই মেয়ের মুখে অপাপবিদ্ধ ব্যাপার আছে যা ললিতার চরিত্রে পারফেক্ট। তবু বিদ্যাকে মনে ধরে না বিধুবিনোদের। তাঁর মনে হয়েছিল সেফ আলি খান আর সঞ্জয় দত্তের বিপরীতে একজন নতুন মেয়ে কী ভাবে বক্সঅফিসে হিট করতে পারে? এই রোলের জন্য নাকি ৭৪ বার অডিশন দেন বিদ্যা। শেষে ৭৫ বারে নির্বাচিত হন তিনি। আর তারপর তো ইতিহাস।

Exclusive | Vidya Balan says Vidhu Vinod Chopra cast her as Parineeta after  seeing anger in her eyes, thought she was giving him gaali: Parineeta turns  20 | Bollywood News - The Indian Express

এরআগে গৌতম হালদারের 'ভাল থেকো' বাংলা ছবি করেছিলেন বিদ্যা। কিন্তু বলিউডে তাঁর শুরু 'পরিণীতা' দিয়েই। 'পিয়া বোলে' সুরে সবার মনে জায়গা করে নেন তিনি। আজ ২০ বছর পর পরিণীতা রূপে বিদ্যা ছাড়া আর কাউকেই ভাবতে পারে না। ২০ বছর পর ২৯ অগস্ট ৮ কে রেস্টোরড ভার্সনে মুক্তি পাবে আবার 'পরিণীতা'  এখনকার তরুণ প্রজন্ম নতুন করে বড় পর্দায় আবার দেখতে পাবে 'পরিণীতা'।


```