Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অস্কারের দৌড় থেকে ছিটকে গেল 'লাপাতা লেডিস', হতাশার মুখে 'সন্তোষ' মিলল সান্ত্বনা পুরস্কারে

অস্কারের দৌড় থেকে বাদ পড়ল 'লাপাতা লেডিস'। অনেকেই ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়াকে দোষারোপ করে বলছেন, এই সিদ্ধান্ত দেশের জন্য ‘লজ্জাজনক’।

অস্কারের দৌড় থেকে ছিটকে গেল 'লাপাতা লেডিস', হতাশার মুখে 'সন্তোষ' মিলল সান্ত্বনা পুরস্কারে

ফাইল চিত্র

শেষ আপডেট: 18 December 2024 11:57

দ্য ওয়াল ব্যুরো: অস্কারের দৌড় থেকে বাদ পড়ল 'লাপাতা লেডিস'। মঙ্গলবার অ্যাকাডেমি অব মোশন পিকচার্স, আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২৫ সালের অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য ১৫টি ছবির নাম ঘোষনা করা হয়। সেই তালিকায় নাম নেই এই ছবির। ভারতীয়দের হতাশ করে এই তালিকায় স্থান পেল না কিরণ রাও-এর ‘লাপাতা লেডিস’। সেই জায়গায় যুক্ত হল সুরি পরিচালিত হিন্দি ছবি ‘সন্তোষ’।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ শুরু হয়ে গিয়েছে দর্শকদের। অনেকেই ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়াকে দোষারোপ করে বলছেন, এই সিদ্ধান্ত দেশের জন্য ‘লজ্জাজনক’। লাপাতা লেডিস নিয়ে শুরু থেকেই আশাবাদী ছিলেন ভারতীয় দর্শকরা, তাই ছবিটির সংক্ষিপ্ত তালিকাতেও স্থান না পাওয়ায় তা অনেকের কাছেই বড় ধাক্কা।

মোট ২৯টি ছবির তালিকা পাঠানো হয়েছিল অস্কার মনোনয়নের জন্য। তার মধ্যে কিরণ রাওয়ের ছবি 'লাপতা লেডিস'ই মনোনয়ন পেয়েছে। অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে 'লাপাতা লেডিস'এর নাম যাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে আশায় বুক বেঁধেছিলেন এদেশের সিনেমাপ্রেমীরা। তবে সে স্বপ্নপূরণ হল না। ছবির প্রধান চরিত্রে যাঁরা অভিনয় করেছেন তাঁরা সকলেই অনামী। কোনও নামি-দামি অভিনেতাকে নিয়ে ছবিটি করেননি কিরণ রাও। 

সহজ সরল চিত্রনাট্যে গ্রামের বধুর জীবন কাহিনী। স্পেশাল স্ক্রিনিং হিসেবে ছবিটি সুপ্রিম কোর্টেও দেখানো হয়েছিল। সামাজিক পটভূমিতে তৈরি সিনেমাটি অস্কারের জন্য মনোনীত হতে পারে, এমনটা আগেই মনে করেছিলেন পরিচালক। কারণ বক্স অফিসে যে দুর্দান্ত সাফল্য লাভ করেছে, তা আর বলার অপেক্ষা থাকে না। তা সত্ত্বেও বাদ পড়ল অস্কারের তালিকা থেকে। 


```