Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

সামনেই বিয়ে! কোটিপতি প্রেমিক কবীরের থেকে ঠিক কত বছরের বড় কৃতি শ্যানন? 

শোনা যাচ্ছে প্রেমিকের দিল্লি আসার কারণ হল, তাঁকে বাবা-মায়ের সঙ্গে আলাপ করাতে চান কৃতি। এও শোনা যাচ্ছে সব ঠিকঠাক হলে নাকি এই বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।

সামনেই বিয়ে! কোটিপতি প্রেমিক কবীরের থেকে ঠিক কত বছরের বড় কৃতি শ্যানন? 

কবীর কৃতির থেকে কত ছোট?

শেষ আপডেট: 16 February 2025 20:58

দ্য ওয়াল ব্যুরো: গোটা ২০২৪ জুড়েই এক যুবকের সঙ্গে কাটাতে দেখা গিয়েছে অভিনেত্রী কৃতি শ্যাননকে। কে এই যুবক তা নিয়ে কম আলোচনা হয়নি। তবে ২০২৪-এর শেষের দিকে এসে জানা যায়, যুবকের নাম কবীর বাহিয়া। যিনি পেশায় একজন ব্যবসায়ী ও কোটি কোটি টাকার অধিকারী তিনি। ২০২৫-এর শুরুতেই কবীরকে নিয়ে দিল্লি এসেছেন কৃতি শ্যানন।

শোনা যাচ্ছে প্রেমিকের দিল্লি আসার কারণ হল, তাঁকে বাবা-মায়ের সঙ্গে আলাপ করাতে চান কৃতি। এও শোনা যাচ্ছে সব ঠিকঠাক হলে নাকি এই বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তবে এ সবের মধ্যেই যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হল তাঁদের বয়সের ফারাক। কৃতির থেকে বয়সে বেশ খানিকটা ছোট কবীর। জানেন তাঁদের দু'জনের বয়সের ফারাক ঠিক কত বছরের? 

এই মুহূর্তে কৃতির বয়স ৩৪ বছর। ওদিকে কবীরের বয়স ২৪ বছর। দু'জনের বয়সের ফারাক প্রায় ১০ বছরের। তবে ভালবাসায় তা কবেই বাধা হয়ে দাঁড়িয়েছে? ঘনিষ্ঠমহল জানাচ্ছে দু'জনেই দু'জনের প্রেমে মশগুল। 

এ বছরটা কৃতি শুরুই করেছিলেন কবীরের সঙ্গে। বর্ষবরণের রাতে একসঙ্গে ক্যামেরাবন্দি হন তাঁরা। তবে এযাবৎ কৃতি বা কবীর কেউই তাঁদের প্রেমের কথা স্বীকার করেননি। এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছিল কৃতির। শোনা যায় একসঙ্গে ছবি করতে গিয়েই নাকি প্রেমে পড়েন তাঁরা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁকে উদ্দেশ্য করে এক মন উজাড় করা পোস্ট করেছিলেন কৃতি। তবে সুশান্ত অধ্যায় এখন অতীত। বয়সে ১০ বছরের ছোট কবীরকেই মন দিয়েছেন তিনি,  বিয়ে? সে তো শুধুই সময়ের অপেক্ষা।

 


```