Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

কৃতির অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, ‘হকে’র জন্য ইয়ামি পেলেন না কেন? উত্তর দিলেন অভিনেত্রী

জি সিনে অ্যাওয়ার্ডসে কৃতি শ্যাননের সেরা অভিনেত্রীর পুরস্কার ঘিরে বিতর্ক। 

কৃতির অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, ‘হকে’র জন্য ইয়ামি পেলেন না কেন? উত্তর দিলেন অভিনেত্রী

ইয়ামি গৌতম ও কৃতি শ্যানন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 March 2026 16:17

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওকে ঘিরে বলিউডে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করছেন অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। সেই দৃশ্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অভিনেত্রী ইয়ামি গৌতমের (Yami Gautam) একটি পুরনো সাক্ষাৎকারের অংশ, যেখানে তিনি পুরস্কার নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছিলেন। এই রিলটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দাবি ওঠে, ইয়ামি নাকি সেটিতে ‘লাইক’ করেছেন। এরপর থেকেই জল্পনা শুরু হয়, তিনি কি কৃতির পুরস্কার জয় নিয়ে অসন্তুষ্ট?

ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। পরিস্থিতি জটিল হওয়ার পর অবশেষে এক্স (টুইটার)-এ একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন ইয়ামি গৌতম।

পোস্টে তিনি লেখেন, “আমার নজরে এসেছে যে আমি নাকি একটি রিল ‘লাইক’ করেছি, যা অন্য একজন অভিনেত্রীকে অবজ্ঞা করার মতো। প্রতিদিন আমরা অনেক পোস্টে ট্যাগ হই এবং এটি সেই রকমই একটি ট্যাগ করা রিল ছিল, যেখানে একটি পুরস্কার অনুষ্ঠানের প্রসঙ্গ ছিল। এটি মোটেও সত্য নয় এবং সচেতনভাবে করা হয়নি। যদি কিছু হয়ে থাকে, তা হলে হয়তো ভুলবশত ক্লিক হয়ে গেছে।”

এখানেই থামেননি তিনি। অভিনেত্রী স্পষ্ট করে জানান, সস্তা প্রচারের কৌশলে তিনি কখনোই বিশ্বাসী নন এবং বরাবরই নিজের কাজের উপর মনোযোগ দিয়েছেন। ইয়ামির কথায়, “আমার জীবনে কখনও সস্তা পিআর কৌশল অবলম্বন করিনি। সবসময় নিজের কাজের দিকেই মন দিয়েছি এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ক্লিকবেইটের এই দুনিয়ায় অনেক সময় বিষয়গুলোকে বাড়িয়ে দেখানো হয় এবং তা কফি-টেবিল গসিপে পরিণত করা হয়। তবে আশা করি, আমার দিকটাও বিবেচনা করা হবে।”

অভিনেত্রী আরও জানান, তাঁর কোনও পিআর টিমও নেই। তিনি বলেন, “আমার কোনও পিআর টিম নেই। অনেক আগেই অ্যাওয়ার্ড মঞ্চে এবং শো-তে সম্মানের সঙ্গে আমার অবস্থান পরিষ্কার করেছি। তারপর থেকে আমি শুধু আমার কাজের দিকেই মনোনিবেশ করেছি।”

উল্লেখ্য, জি সিনে অ্যাওয়ার্ডসে ‘তেরে ইশক মে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান কৃতি শ্যানন। অন্যদিকে, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল ইয়ামি গৌতমের ‘হক’ ছবির অভিনয়। সেই কারণেই সোশ্যাল মিডিয়ার একাংশের মতে, এই পুরস্কারের অন্যতম দাবিদার ছিলেন ইয়ামি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে ইয়ামির পুরনো একটি মন্তব্যও শোনা যায়। সেখানে তিনি বলেন, “আপনি অনেক কিছু চেষ্টা করতে পারেন, কিন্তু সব সময় তা কাজ করে না। তাই আমি কোনও ধরনের বৈধতা খোঁজা বন্ধ করে দিয়েছি। যদি এই পুরস্কার পাই, তা হলে আমি একজন ভাল অভিনেত্রী। আর না পেলে আমি নই—এমনটা আমি মনে করি না।”


```