Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

'ভয় পেয়ে' একযোগে ঐক্যবদ্ধ ভারতের কথা বলছেন তারকারা, এমনটাই মনে করেন কঙ্কনা

দ্য ওয়াল ব্যুরো: 'ভয়' থেকেই একসুরে কথা বলতে বাধ্য হয়েছেন তারকারা, দাবি অভিনেত্রী কঙ্কনা সেন শর্মার। হঠাৎ করেই একসঙ্গে ভারতের ঐক্য ও সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে শুরু করলেন কেন তারকারা, এই প্রশ্ন মোটামুটি সকলের মনের মধ্যে জেগেছে গতকাল। সকলের

'ভয় পেয়ে' একযোগে ঐক্যবদ্ধ ভারতের কথা বলছেন তারকারা, এমনটাই মনে করেন কঙ্কনা

শেষ আপডেট: 5 February 2021 10:45

দ্য ওয়াল ব্যুরো: 'ভয়' থেকেই একসুরে কথা বলতে বাধ্য হয়েছেন তারকারা, দাবি অভিনেত্রী কঙ্কনা সেন শর্মার। হঠাৎ করেই একসঙ্গে ভারতের ঐক্য ও সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে শুরু করলেন কেন তারকারা, এই প্রশ্ন মোটামুটি সকলের মনের মধ্যে জেগেছে গতকাল। সকলের প্রশ্নের উত্তর যেন একাই বলিউডের প্রতিনিধি হিসেবে দিলেন কঙ্কনা। অভিনেত্রী এবার টুইট করে খোলামেলা জানিয়েই দিলেন এর আসল কারণ তিনি কী মনে করেন। গতকাল রিহানা, গ্রেটা থুনবার্গের টুইটের পরেই এক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় টুইটারে। তারপর হঠাৎ করেই একসঙ্গে সবার মধ্যে জেগে উঠল একতা বোধ! ভারতের অভ্যন্তরীণ বিষয়ে রিহানা, গ্রেটা হস্তক্ষেপ করায় একে একে প্রতিবাদ জানিয়েছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, বিরাট কোহলি, শচীন তেন্ডুলকার, লতা মঙ্গেশকরের মতো আইকনরা। কৃষক বিদ্রোহ নিয়ে একভাষা প্রয়োগ করে টুইট করাটা কাকতালীয় নাকি সাজানো সেই নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। সেই সুত্র ধরেই টুইটারে সাংবাদিক অমিত বর্মা একটি টুইট করে লেখেন, "বলিউড বা ক্রিকেট জগতের তারকারা যখন যা কিছু করেন, সেটা কি গাজরের জন্য নাকি অন্য কারও হাতের লাঠি তাঁদের বাধ্য করায়! আমাদের দেশের সেলেবরা যে পরিমাণ ধনী, তাতে ঘুষ নেওয়ার জন্য নয়, সেটা জানি। তাহলে কি ভয় পেয়েই এতো শোরগোল? আশা করছি তাঁদের মধ্যে কেউ একজন একদিন জানাবেন।" এই টুইটের নীচেই কঙ্কনা মন্তব্য করেন, "আমার মনে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ভয় কাজ করে।" অর্থাৎ ভয় থেকেই তাঁদের মধ্যে হঠাৎ এই একতা বোধের প্রকাশ একই রকম ভাবে ঘটেছে বলে মনে করছেন কঙ্কনা সেন শর্মা। বলাই বাহুল্য, এমন হট্টগোলের মধ্যে কঙ্কনার তীক্ষ্ণ মন্তব্য কেউ এড়িয়ে যেতে পারেননি। চলতি কৃষক বিদ্রোহ নিয়ে, বর্তমানে টুইটারে বলিউড বনাম বলিউড লড়াই চলছে যেন। একদল প্রোগাগান্ডার বিরুদ্ধে, তো একদল জোর দিচ্ছেন মূল্যবোধের উপর। গত দু'মাস ধরে যে আন্দোলন দিল্লির উপকণ্ঠে চলছে, তা নিয়ে আগে কাউকেই বিশেষ আগ্রহ নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি। কিন্তু হঠাৎ বিদেশি সেলেব্রিটিদের টুইটের পরেই যেন সকলের আবেগ মাথা চাড়া দিয়ে উঠেছে। গতকাল সকাল থেকেই সেইসব টুইটের স্ক্রিনশট ঘুরছিল সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের দেওয়ালে দেওয়ালে। তাহলে তারকাদের কি বাধ্য করা হয়েছে এমনটা লিখতে! এরপর এদেশের সমস্যা নিয়ে শিল্পী, কলাকুশলীরা কী কী লিখবেন, সেটাও কি উপর মহলের কেউ শিখিয়ে দেবেন! চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষ থেকে হাতেগোনা কয়েকজন বলিউড সেলেব্রিটিদের কপালে‌।

```