কলকাতা বিমানবন্দরে নেই স্ট্রলারের ব্যবস্থা। এমতাবস্থায় চূড়ান্ত হয়রানির মুখে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। যদিও পাল্টা তাঁকেই ট্রোল্ড হতে হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, 'ছয় বছরের মেয়ে কি নিজে নিজে হাঁটতে পারে না?'
.png.webp)
ক্ষোভ উগরে দিলেন কণীনিকা
শেষ আপডেট: 22 June 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: ক’দিন আগেই কলকাতা বিমানবন্দরে স্ট্রলার না-পাওয়ার অভিযোগ জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, সম্প্রতি তাঁর মেরুদন্ডে অস্ত্রোপচার হয়েছে। ফলে ভারী কিছু তোলা নিষেধ। সেই অবস্থায় ছোট্ট মেয়েকে কোলে নেওয়া সম্ভব নয়। কলকাতা বিমানবন্দরে নেই স্ট্রলারের ব্যবস্থা। এমতাবস্থায় চূড়ান্ত হয়রানির মুখে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। যদিও পাল্টা তাঁকেই ট্রোল্ড হতে হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, 'ছয় বছরের মেয়ে কি নিজে নিজে হাঁটতে পারে না?'
এ নিয়ে যখন সামাজিক মাধ্যম উত্তাল ঠিক তখনই ফের একবার সামাজিক মাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী। “আমার মেয়ে ছয় হোক, দশ হোক—আমরা যদি ওকে ক্যারি করতে না পারি, আমাদের স্ট্রলার লাগবেই। ওর একটা রুটিন আছে—রাত ৯.৩০টার মধ্যে ঘুমোয়, সকালে ওঠে। মাঝরাতে ফ্লাইট ল্যান্ড করলে ওকে তো আর জোর করে তুলতে পারি না,” স্পষ্ট কথা কণীনিকার।
তিনি জানান, তাঁকে ইমেল করে বলা হয়েছে—স্ট্রলার দেওয়া গেলে এয়ারপোর্ট কর্তৃপক্ষকে জরিমানা দিতে হয়। সেই প্রসঙ্গে বলেন, “তাহলে বিকল্প ব্যবস্থা করুন। স্ট্রলার যদি না-ই দেন, অন্তত কয়েকটি কিনে রাখুন, নয়তো মায়েদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করুন।”
এরই পাশাপাশি কটাক্ষকারীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, "আমার খ্যাতি পাবার প্রয়োজন নেই। আমি তো রিল করতেও বিরক্ত হই, তবুও করি। এসব করে আমার আলাদা করে কিছু পাওয়ার নেই,”
শুধু অভিযোগ নয়, সমাধানেরও পথ দেখিয়েছেন অভিনেত্রী। তবে প্রশ্ন একটাই, এত বিতর্কের পরেও সমস্যা আদৌ মিটবে তো? উত্তর যদিও অজানা।