Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দীপাবলির আগেই আলোর রোশনাই ছড়াতে শহরে আসছেন বি প্র্যাক

কলকাতার ওডিসিতে (নিকো পার্ক, কলকাতা) এই অনুষ্ঠান হবে ২০ অক্টোবর

দীপাবলির আগেই আলোর রোশনাই ছড়াতে শহরে আসছেন বি প্র্যাক

শেষ আপডেট: 18 September 2024 18:30

দ্য ওয়াল ব্যুরো: ধীরে ধীরে সেজে উঠছে শহর, আর কিছুদিন পরই বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। প্রতি বছরই পুজো শেষ হলে এক রাশ মন খারাপ নিয়ে বসে থাকে সকলে। তবে, এবার মন খারাপের সুযোগ দেবেন না বিখ্যাত সংগীত শিল্পী। দুর্গাপুজোর পরই কলকাতা মাতাতে আসছেন 'শেরশাহ' খ্যাত বি প্র্যাক। শহরের বর্তমান অবস্থার জন্য যেখানে গানের অনুষ্ঠান করতে পিছিয়ে যাচ্ছেন বাংলার শিল্পীরা, সেখানে এই জাতীয় স্তরের গায়ক আসার জন্য কার্যত দিন গুনছেন। 

বি প্র্যাক মানেই একদম অন্য ধারার গান। তাতে পাঞ্জাবি মিউজিকের টাচ যেমন থাকে, থাকে সুফিয়ানা। শেরশাহ সিনেমায় তাঁর গাওয়া গান এখনও শত কন্ঠে ধ্বনিত হয়। শেরশাহ ছাড়াও অ্যানিম্যাল বা কেশরি ছবিতে তাঁর গাওয়া গানও বেশ জনপ্রিয়। বোঝাই যাচ্ছে আসন্ন কনসার্টে এই সব গান গেয়ে শহর মাতাবেন তিনি। সঙ্গে অবশ্যই থাকবে অন্যান্য পাঞ্জাবি গানও। 

কনসার্টটির উদ্যোক্তা প্রণব জয়সওয়াল জানান, বি প্র্যাকের মতো প্রতিভাবান শিল্পীর অনুষ্ঠান কলকাতায় আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত তিনি। কলকাতার ওডিসিতে (নিকো পার্ক, কলকাতা) এই অনুষ্ঠান হবে ২০ অক্টোবর। শহরের ঐতিহ্য ও মেজাজকে মাথায় রেখেই অনুষ্ঠানটি করা হবে। 

শিল্পী যখন শহরে আসবেন, তখন পুজো শেষ। দীপাবলির আলো আগেভাগে ছড়িয়ে দেবেন তিনি, এব্যাপারে নিশ্চিত উদ্যোক্তারাও।


```