Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘সলিল’ স্মৃতিতে ভাসবে কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল

যে সকল সঙ্গীতশিল্পীরা গ্রাম থেকে শহরে এসে রাস্তায়-রাস্তায় সঙ্গীত উদযাপন করেন তাঁরাই এই উদ্যোগের মূল কান্ডারি।

‘সলিল’ স্মৃতিতে ভাসবে কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল

কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল

শেষ আপডেট: 26 November 2024 13:24

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীত মানবজাতির এক সর্বজনীন ভাষা। পাখির কিচিরমিচির, নদীর কুলকুল ধ্বনি, মন্দিরের পবিত্র সঙ্গীত, মসজিদের আজান সব মিলিয়ে সঙ্গীত সর্বত্র। গ্রাম্য শিল্পীদের ভক্তিগীতি, বিয়ে বা ধর্মীয় উৎসব উদযাপনে ব্যান্ড পার্টির মিউজিক, সকলের মঞ্চ, সেই পথ-রাস্তাঘাট। তা-ই শহর কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের গত চার সিজন সাক্ষী থেকেছে পথসঙ্গীতের। চলতি বছরে ২৯ নভেম্বর, পঞ্চম সিজনটি শহরের ক্রাফ্ট কফি (ইনফিনিটি থিঙ্ক ট্যাঙ্ক ) সেক্টর ফাইভ -এ দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে (Kolkata street music festival)। যে সকল সঙ্গীতশিল্পীরা গ্রাম থেকে শহরে রাস্তায় সঙ্গীত উদযাপন করেন তাঁরাই এই উদ্যোগের মূল কান্ডারি। বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও জনসংযোগ আধিকারিক সুদীপ্ত চন্দ এই অনুষ্ঠানের মূল আয়োজক। সঙ্গী লন্ডনবাসী সঙ্গীতশিল্পী, সোমা দাস।

সুদীপ্ত চন্দ বললেন, ‘সঙ্গীতশিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যাঁরা রাস্তায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এটি একটি ভিন্ন ধরনের সঙ্গীতের উৎসব। সঙ্গীতের মাধ্যমে জীবনের উদযাপন হিসাবেও বিবেচনা করা যেতে পারে। আমরা এ বছর সলিল চৌধুরীর গানে, তাঁকে স্মরণ করব, স্মরণ করব বাংলার তথা ভারতীয় সঙ্গীতের এক বর্ণময় অধ্যায়কে।’

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনে থাকবেন শহরের দুই শিল্পী সৌরজ্যোতি ও কৃষ্ণেন্দু। যাঁরা রাস্তাঘাটে বেহালা ও গিটার বাজান। তাঁরা পরিচিত ‘থার্ড স্টেজ’ নামে। গানে গাইবে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা। মাধুর্য মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও মানু। জয়া নাগ, শৌভিক মুখোপাধ্যায় সেতারে শোনাবেন সলিল ‘সুর’। গিটারে সলিল সঙ্গীত পরিবেশন করবেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্তের পুত্র সৌম্য দাশগুপ্ত।

সলিল চৌধুরীর পৃষ্টপোষকতায় রুমা গুহঠাকুরতা এর উদ্যোগে গড়ে উঠেছিল ‘ক্যালকাটা ইয়ুথ কয়্যার’। সঙ্গীত পরিবেশন করবেন তাঁরাও। গিটার ধরবেন রকেট মন্ডল। নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পীদের উপরেও রয়েছে ‘সলিল’ প্রভাব।

বাংলা ব্যান্ডের জগতে দুই বিশেষ পরিচিত নাম ক্যাকটাস ও শহর। সিধু-অনিন্দ্য গানে-গানে শ্রদ্ধাঞ্জলি জানাবেন তাঁদের প্রিয় সুরকারকে। থাকবেন আরও পথসঙ্গীত শিল্পীরা। বিশেষ অতিথির আসনে বসবেন অন্তরা চৌধুরি, দেবজ্যোতি মিশ্র, রূপক সাহা, (কর্ণধার, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স) প্রমুখ।

কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের পঞ্চম সিজন নিবেদনে রয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সহায়তায় ক্রাফ্ট কফি (ইনফিনিটি), ফ্লিক্সবাগ মিউজিক, সোমা দাস, কিংশুক দাস প্রমুখ।


```