Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'রাজকাহিনী ভাল ছবি', সৃজিতের প্রশংসায় পঞ্চমুখ ইমতিয়াজ

শহরে এসেই বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ 'লভ আজ কাল' খ্যাত পরিচালক ইমতিয়াজ। কী বললেন দ্য ওয়ালকে?

'রাজকাহিনী ভাল ছবি', সৃজিতের প্রশংসায় পঞ্চমুখ ইমতিয়াজ

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 8 December 2024 10:01

শুভঙ্কর চক্রবর্তী
অন্বেষা বিশ্বাস

শহরে এলেই একলা বেরিয়ে পড়েন কলকাতার রাস্তায়। কুমোরটুলি থেকে শুরু করে ধর্মতলা, অলিগলি ঘুরে খুঁজে বের করেন নতুন নতুন ফুড জয়েন্ট। প্রাণের শহর তিলোত্তমার টানে বারবার ছুটে আসেন 'লভ আজ কাল' খ্যাত পরিচালক ইমতিয়াজ আলি। এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘মাই মেলবোর্ন’-এর প্রচারে হাজির তিনি। সেখানে এসেই বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ 'লভ আজ কাল' খ্যাত পরিচালক ইমতিয়াজ। 

গোটা শহর এখন মেতেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইমতিয়াজ পরিচালিত ‘মাই মেলবোর্ন’ সিনেমার প্রচারে তিনি এসেছেন কলকাতায়। শুক্রবার নন্দনে তাঁর সিনেমা প্রদর্শনীর পরেই মুখোমুখি হলেন দ্য ওয়ালের সঙ্গে। সেখানেই সৃজিতকে নিয়ে কথা বলতে শোনা গেল পরিচালককে। বললেন, 'আমি সৃজিত মুখোপাধ্যায়ের কাজ পছন্দ করি। ওঁর 'রাজকাহিনী' সিনেমাটা দেখেছি। আমার বেশ ভাল লেগেছে। তারপরে সেই ছবি নিয়ে সৃজিতের সঙ্গে কথাও হয়েছে। আমি ওঁর সঙ্গে সিনেমা নিয়ে অনেক কথা বলি।'

সৃজিত মুখোপাধ্যায়ের কাজ এখন আর শুধু টলিউডে আটকে নেই, বলিউডেও একাধিক সিনেমা, সিরিজ তৈরি করছেন পরিচালক। নিজের পরিচালনার মাধ্যমে জাতীয় স্তরে পৌঁছে গিয়েছেন তিনি। 'শেরদিল' থেকে 'সাবাশ মিঠু' ছবির পরিচালক তিনি। কিছুদিন আগেই পরিচালক মৃণাল সেনের বায়োপিক বানিয়ে নজরে এসেছিলেন। 'পদাতিক'ও বেশ প্রশংসা পেয়েছে।

নন্দনের সাক্ষাৎকারে সেই প্রশংসাই করলেন ইমতিয়াজ। তবে নেপথ্যে 'রাজকাহিনী'। 'রাজকাহিনী' দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন বলিউডের পরিচালক ও প্রযোজক মহেশ ভাট।  'রাজকাহিনী'-র হাত ধরেই বলিউডে ডেবিউ হয় সৃজিতের। ফলে সিনেমাটি যে পরিচালক ইমতিয়াজের মনে জায়গা করে নিয়েছে, তা তিনি নিজেই স্বীকার করলেন। 

নিজের ছবি ‘মাই মেলবোর্ন’ নিয়েও কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। ছবির নামেই যথেষ্ট স্পষ্ট যে এ কাহিনি অস্ট্রেলিয়ার একটি বিশেষ শহরের গপ্পো। চারটি এমন সাধারণ মানুষের সাধারণ গল্প নিয়েই মেলবোর্ন শহরকেন্দ্রিক এই ছবিটি বুনেছেন ইমতিয়াজ আলি, কবীর খান, রীমা দাস, ওনির। ছবির প্রসঙ্গে এদিন তিনি বলেন, 'এই সিনেমার পরিচালক আমি একা নই। আরও তিনজন পরিচালক এই সিনেমাটি পরিচালনা করেছেন। মোট চারটি গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। প্রত্যেকটি গল্পের সঙ্গে অন্য গল্পের একটি গভীরভাবে যোগাযোগ রয়েছে। এতে আছে সরল স্টোরি টেলিং।' 


```