Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কেন আবার এক নতুন ‘পরমা’? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অপর্ণা সেন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই ছবিটি প্রদর্শিত হয়। পরিচালক পেয়েছিলেন শুভেচ্ছা-অভিনন্দন। শিশির-মঞ্চে উপচে পড়ছিল দর্শকদের হাততালি।

কেন আবার এক নতুন ‘পরমা’? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অপর্ণা সেন

অপর্ণা সেন ও ‘পরমা’

শেষ আপডেট: 18 December 2024 20:06

শুভঙ্কর চক্রবর্তী

না, অপর্ণা সেন আবার ‘পরমা’ করছেন না! এই ‘পরমা’ একটি তথ্যচিত্র। পরিচালনা করছেন সুমন ঘোষ। কেন্দ্রবিন্দুতে অবশ্য সেই অপর্ণা সেন (Aparna sen)। অভিনেত্রী, পরিচালক, প্রযোজক থেকে নারী অধিকারের নিয়ে লড়াকু মনোভাব কিংবা রাজনৈতিক দর্শন। অপর্ণা সেনের ভিন্ন সত্ত্বা আমজনতাকে মুগ্ধ করেছে। বারবার। ব্যক্তি অপর্ণার বিবিধ পরিসর পরিচালক সুমন ঘোষ রেখেছেন  ছবিতে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই ছবিটি প্রদর্শিত হয়। ছবি প্রদর্শনের পর সুমন ঘোষেকে প্রশ্ন করে, ‘দ্য ওয়াল’। সহজ প্রশ্ন কেন ‘পরমা’ তৈরি হল? সুমন উত্তরে বললেন, ‘আমি এমন একজন মানুষকে নিয়ে কিছু করলাম না, এই আক্ষেপ আমার অন্তত না থাকে।’

পরবর্তীতে একান্ত সাক্ষাৎকারে অপর্ণা ‘পরমা’ সেনকে করা হল সেই একই প্রশ্ন, তবে খানিক ঘুরিয়ে।

কেন আপনি আবার এক নতুন ‘পরমা’ করলেন? খানিক হেসেই উত্তর দিলেন অপর্ণা সেন। ‘কেন আমি আবার পরমা করলাম? (ফের হাসি) আসলে সুমন (ঘোষ) আমাদের অনেকদিনের বন্ধু। আমি, আমার মেয়ে, আমার স্বামীর সঙ্গে। আমাদের সঙ্গে ওঁর আদানপ্রদান চলতেই থাকে। বিশেষ করে আমরা কে কোন বই পড়ছি। এটা পড়েছ? ওটা পড়েছ? এটা হতেই থাকে। বই দেওয়া নেওয়া হতেই থাকে। তার উপরে বড় কথা, ও যখন বলল রিনাদি তোমার উপর আমি একটা ছবি করতে চাই। তুমি ভিসিট করবে সে সব জায়গায় যেখানে তুমি ছবি করেছ। রিভিসিট করবে। আমার ওই কথায় বেশ মজা লেগেছিল।’

এখানেই থামলেন না অভিনেত্রী-পরিচালক জানালেন সম্মতির আরেক কারণ ‘সেই রিভিসিট, আমার খুব মজা লেগেছিল। সুমন বলেছিল আমি তোমাকে সেই সব জায়গাগুলোয় গিয়ে সেই প্রশ্নগুলো করব...এটা আমার ভাল লাগে। এটা আমার মনটা টেনেছিল।’

অপর্ণার সঙ্গে সুমনের কথোপকথনের সূত্র ধরে তৈরি হয়েছে ‘পরমা’। তথ্যচিত্রে অপর্ণাকে নিয়ে বলেছেন শাবানা আজমি, কঙ্কণা সেনশর্মা, রাহুল বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত প্রমুখ। 


```