Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

'আথিয়ার যদিও পছন্দ ছিল না...', মেয়ের নাম ‘ইভারা’ রাখার কারণ কী? জানালেন কেএল রাহুল

অভিনেত্রী আথিয়া শেট্টি ও ক্রিকেটার কেএল রাহুল তাঁদের ছোট্ট মেয়ের নাম রেখেছেন 'ইভারা' (Evaarah)।  

'আথিয়ার যদিও পছন্দ ছিল না...', মেয়ের নাম ‘ইভারা’ রাখার কারণ কী? জানালেন কেএল রাহুল

অভিনেত্রী আথিয়া শেট্টি ও ক্রিকেটার কেএল রাহুল

শেষ আপডেট: 7 May 2025 11:58

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী আথিয়া শেট্টি ও ক্রিকেটার কেএল রাহুল তাঁদের ছোট্ট মেয়ের নাম রেখেছেন 'ইভারা' (Evaarah)।  এই নামের পেছনে রয়েছে এক মজার গল্প, যা সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেই জানিয়েছেন রাহুল। রাহুল বলেন, "এই নামটা আমি হঠাৎ করেই খুঁজে পাই। খুব বেশি বইপত্র ঘেঁটে নাম খুঁজছিলাম এমনটা নয়, যদিও কাছের কিছু বন্ধু কিছু নামের বই পাঠিয়েছিল। এরপরই কোথাও ইভারা নামটা চোখে পড়ে, আর আমি গুগলে নামটার মানে খুঁজি। জানার পর থেকে নামটা আমার খুব ভাল লেগে যায়।"

তবে আথিয়াকে রাজি করানো সহজ ছিল না। রাহুল জানালেন, "আথিয়াকে রাজি করাতে কিছুটা সময় লেগেছে। তবে আমার আর ওর বাবা-মা দু’জনেই নামটা খুব পছন্দ করেন। তারপর ধীরে ধীরে আথিয়ারও নামটা ভাল লেগে যায়। তখন ও মেয়ের নাম ইভারা রাখতে রাজি হয়।"

KL Rahul, Athiya Shetty reveal name of daughter on DC batter's birthday.  Meaning explained - India Today

২০২৫ সালের এপ্রিল মাসে, কেএল রাহুলের জন্মদিনে প্রথমবারের মতো তাঁদের মেয়ের ছবি শেয়ার করেন দম্পতি। ইনস্টাগ্রামে দেওয়া সেই পোস্টে ক্যাপশন লেখা ছিল, “আমাদের মেয়ে, আমাদের সবকিছু। ইভারা- ঈশ্বরের আশীর্বাদ।” ছবিতে দেখা যায়, কেএল রাহুল ছোট্ট ইভারাকে কোলে নিয়ে আছেন আর আথিয়া তাকিয়ে আছেন ভালবাসায়।

‘ইভারা’ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ ‘ঈশ্বরের উপহার’। এর আগে মার্চ মাসে, আথিয়া একটি ইনস্টাগ্রাম পোস্টে দু'টি রাজহাঁসের ছবির সঙ্গে লেখেন, "একটি কন্যাসন্তানের আশীর্বাদে ধন্য হলাম।"

উল্লেখ্য, আথিয়া শেট্টি ও কেএল রাহুল ২০২৩ সালের ২৩ জানুয়ারি, খান্দালায় সুনীল শেট্টির ফার্মহাউসে ঘনিষ্ঠ পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের নভেম্বরে তাঁরা একটি পোস্টে সন্তান আগমনের খবর জানান— "আমাদের আশীর্বাদ আসছে শিগগিরই। ২০২৫।"


```