Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছেলের স্কুল নিয়ে কিছুই জানেন না আমির, যা করার আমিই করি: কিরণ রাও

সম্প্রতি বলি অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গে একটি শোতে বিস্তর কথাবার্তা হয় কিরণের

ছেলের স্কুল নিয়ে কিছুই জানেন না আমির, যা করার আমিই করি: কিরণ রাও

আমির খান ও কিরণ রাও

শেষ আপডেট: 3 November 2024 01:54

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত বিষয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছেন। বিবাহ বিচ্ছেদের পর তা আরও কমেছে। মানে আরও চুপচাপ হয়ে গিয়েছেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। তবে তাঁরা যে একে অপরের খুব ভাল বন্ধু, সে কথা বারবার স্বীকার করেছেন দু'জনেই। এবার ছেলে আজাদ খানের সঙ্গে সম্পর্ক এবং তাঁকে সুশিক্ষায় শিক্ষিত করার পিছনে স্বামী-স্ত্রী দুজনের ভূমিকাই অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন ‘লাপাতা লেডিসের’ পরিচালক।

সম্প্রতি বলি অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গে একটি শোতে বিস্তর কথাবার্তা হয় কিরণের। সেখানে তিনি মনে করিয়ে দেন, ‘আমির অত্যন্ত কর্মব্যস্ত একজন মানুষ। সত্যি বলতে যখন আমরা বিয়ে করি তখন থেকেই ও এমন। সন্তানকে ঠিকভাবে মানুষ করার জন্য কিছু পদ্ধতি মেনে চললেই বিষয়টি অত্যন্ত সহজ।’

কিরণ পরিষ্কার জানিয়েছেন, ‘আমার একটাই অভিযোগ আমির স্কুলের সম্পর্কে কিছুই জানে না। আমি মনে করি এটা ওঁরই সমস্যা।’

পরিচালক মনে করিয়ে দেন, ‘আমি মনে করি আমিরও বিষয়টি বোঝে। যখন বিয়ের পর আমাদের দুজনের সংসার ছিল, তখন সমস্যা হত না। কিন্তু আজাদের জন্মের পর পরিস্থিতি অনেকটাই আলাদা। সেখানে আনেক দায়িত্ব ও কর্তব্য এসে পড়ে।’

তিনি জানান, ‘আমিও চাইলে আজাদকে ছেড়ে চলে যেতে পারি। কিন্তু ওঁকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। গল্প থেকে খুনসুটি, সবকিছুই চলে আমাদের। এমনকি আমার কোনও কারণে মন খারাপ থাকলেও ছেলেকে জানাই।’

২০০২ সালে আমির তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। তারপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়েও করেন আমির। 'লগান' ছবির শুটিং ফ্লোরে কিরণ রাওয়ের সঙ্গে আমিরের আলাপ। এই ছবিতে কিরণ রাও ছিলেন সহপরিচালক। ২০১১ সালে সারোগেসির পর আমির-কিরণের সংসারে আসে ছেলে আজাদ।


```