Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

‘অ্যানিম্যাল আমার পছন্দসই সিনেমা নয়’, কেন বললেন ‘কিলার স্যুপ’-এর অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কঙ্কনা সেন শর্মা ও মনোজ বাজপেয়ী অভিনীত সিরিজ ‘কিলার স্যুপ’। এরইমধ্যে 'অ্যানিম্যাল' নিয়ে কী বললেন অভিনেত্রী?

‘অ্যানিম্যাল আমার পছন্দসই সিনেমা নয়’, কেন বললেন ‘কিলার স্যুপ’-এর অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা

শেষ আপডেট: 15 January 2024 16:48

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কঙ্কনা সেন শর্মা ও মনোজ বাজপেয়ী অভিনীত সিরিজ ‘কিলার স্যুপ’। এই ডার্ক কমেডি থ্রিলার নিয়ে ইতিমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ সকলে। এরইমধ্যে একটি সাক্ষাৎকারে অ্যানিম্যাল সিনেমাটি নিয়ে মুখ খুললেন পরিচালক কঙ্কনা। সিনেমাটি দেখেছেন কিনা জিজ্ঞেস করা হলে বলেন, ‘না দেখিনি, কারণ আমার এই ধরনের সিনেমা পছন্দ নয়। এমনকী এই সিনেমার কোনও রিভিউও আমি পড়িনি।’ 


অ্যানিম্যাল সিনেমা মুক্তির পর কেটে গেছে এক মাসেরও বেশি সময়। কিন্তু চর্চা শেষ হয়নি। অভিষেক চৌবে পরিচালিত ‘কিলার স্যুপ’ সিরিজের প্রোমোশন করতে এসে পড়লেন সেই প্রশ্নের মুখে। অভিনেত্রী হিসেবে কঙ্কনার ভক্ত অনেক। তিনি দুটি সিনেমা ও একটি সিরিজও পরিচালনা করেছেন। তাই কোথাও গিয়ে তাঁর দায়িত্ব পড়ে এ বিষয় উত্তর দেওয়ার। 

এই প্রসঙ্গেই কিলার স্যুপের অভিনেত্রী বলেন, ‘পর্দায় সেক্স বা ভায়োলেন্স দেখতে আমার সমস্যা নেই। কিন্তু তার সঠিক কারণ থাকতে হবে। পরিচালককে বোঝাতে হবে কেন এই দৃশ্য দেখানো হচ্ছে। এই সিনেমার দর্শক আলাদা। বহু মানুষ এ সিনেমা দেখছেন, ভালোও বলছেন। আশা করছি তাঁদের আমার অভিমত শোনার খুব একটা দরকার নেই।’ 
পরিচালক অনুরাগ কাশ্যপ কিছুদিন আগে তার সোশ্যাল মিডিয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘এমন একজনের সঙ্গে আজ দেখা হল যিনি এই যুগের সবচেয়ে সৎ ও প্রতিভাবান পরিচালক। হিন্দি সিনেমায় উনি ঝড় এনেছেন। আমি এই নিয়ে দুবার সিনেমাটা দেখলাম। আমার একইরকম ভালো লেগেছে’। ওনার এই বক্তব্য শুনে নেটিজেনরা দ্বিধায়। অনুরাগের মুখ থেকে অ্যানিম্যালের প্রশংসা আশা করেননি অনেকেই। 


কিছুদিন আগে জাভেদ আখতার এই সিনেমা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় পরিচালক সন্দীপ সোশ্যাল মিডিয়ায় তাঁকে অপমান করে জবাব দেন। এদিন এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কঙ্কনা তারই পালটা জবাব দেন বলে মনে করছেন অনেকেই। কঙ্কনার সহজ সাবলীল ভাষায় উত্তর শুনে নেটিজেনরা মুগ্ধ।
গত ১১ই জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায়, ‘কিলার স্যুপ’। ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে কঙ্কনার পরবর্তী সিনেমা, ‘মেট্রো… ইন দিনো’, যা ‘লাইফ ইন আ মেট্রো’-র সিকুয়েল।


```