Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

KIFF 2025: উদ্বোধনী অনুষ্ঠানে এলেন না স্বরূপ বিশ্বাস! নন্দনের ফেডারেশনের স্টলেও কেউ নেই কেন?

আর্টিস্ট ফোরামের স্টলে যাঁরা ছিলেন তাঁদের এ ব্যাপারে প্রশ্ন করা হলে অনেকেই জানান, ফেডারেশনের স্টলে কেন কোনও সদস্য নেই সে ব্যাপারে তাঁরা কিছুই জানেন না।

KIFF 2025: উদ্বোধনী অনুষ্ঠানে এলেন না স্বরূপ বিশ্বাস! নন্দনের ফেডারেশনের স্টলেও কেউ নেই কেন?

মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বরূপ বিশ্বাস

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 November 2025 17:21

বিহঙ্গী বিশ্বাস

এ বারের কলকাতা চলচ্চিত্র উৎসব ৩১তম (Kolkata International Film Festival)। বিগত বছরগুলোতে ফিল্ম ফেডারেশনকে (Film Federation) পুরো মাত্রায় দেখা গেছিল। কিন্তু, এবারের ছবিটা তাৎপর্যপূর্ণভাবে ব্যতিক্রম। ঘটনা হল, বৃহস্পতিবার ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকলেও ফেডারেশন সভাপতিকে অর্থাৎ স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) তো দেখা গেলই না, সঙ্গে সংগঠনের কলাকুশলীরাও অনুপস্থিত ছিলেন। আবার উৎসবের মঞ্চে সেই পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee) দেখা গেল, যাঁর সঙ্গে বনিবনা নেই ফেডারেশনের।

এর পরপরই স্বরূপের না আসা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে থাকে। রাজ্য সরকারের (West Bengal) এত বড় অনুষ্ঠানে গোটা ফেডারেশনের না থাকা নেহাতই কাকতালীয়? উত্তর খুঁজতে দ্য ওয়ালের তরফে সে দিনই একাধিকবার যোগাযোগ করা হয়েছিল স্বরূপের সঙ্গে। কিন্তু তাঁর ফোন বেজে যায়।

কাট টু শুক্রবার। এদিন নন্দন চত্বরে গিয়ে দেখা গেল, আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের স্টল পাশাপাশি আছে ঠিকই, কিন্তু ফেডারেশনের স্টলে একজন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আর টেবিল ছাড়া আর কেউ নেই। অথচ প্রতিবার তো এমনটা হয় না! সভাপতি নিজে এসে তদারকি করেন সবটা, তাহলে?

আর্টিস্ট ফোরামের স্টলে যাঁরা ছিলেন তাঁদের এ ব্যাপারে প্রশ্ন করা হলে অনেকেই জানান, ফেডারেশনের স্টলে কেন কোনও সদস্য নেই সে ব্যাপারে তাঁরা কিছুই জানেন না।

এরপর ফের একবার দ্য ওয়ালের পক্ষ থেকে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে ফোন করা হলে, তখনও তিনি ফোন ধরেননি। অগত্যা ফেডারেশনের কার্যকরী সভাপতি জয়চন্দ্র চন্দ্রকে ফোন করা হলে তাঁর ইঙ্গিত, দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে 'কিছু কারণে'। তাঁর কথায়, "আমরা যারা ফেডারেশনের কলাকুশলী, টেকনিশিয়ান বা যাঁরা কাজ করেন তাঁদের মধ্যে ক্ষোভের একটা জায়গা তৈরি হয়েছে। যে কারণে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা অনুপস্থিত ছিলাম। কিন্তু কেন সরে এসেছি, তার ঠিক ঠিক কারণ এই মুহূর্তে বলতে চাই না। শুধু চাইব এটা মিটে যাক।"

তাঁকে পাল্টা প্রশ্ন করা হয়, এই ক্ষোভ কি নির্দিষ্ট কোনও ব্যক্তি বা সরকারের বিরুদ্ধে?  কার্যকরী সভাপতি বলেন, যতক্ষণ 'চলচ্চিত্র উৎসব' চলছে, ততক্ষণ এই নিয়ে মতামত দেব না। নিশ্চয়ই কোনও ক্ষোভ রয়েছে যা আমাদের সদস্যদের মধ্যে  ছড়িয়েছে। কিন্তু আমরা সকলকেই বুঝিয়েছি এটা নিয়ে যখন যেখানে জানানোর সেখানে জানানো হবে।"

তিনি কারও নাম নেননি, তবে সূত্র বলছে,  অতীতে যে তেরো জন বিক্ষুব্ধ পরিচালক-প্রযোজক ফেডারেশনের বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁদের অনেককেই বৃহস্পতিবার উদ্বোধনী মঞ্চে দেখা গিয়েছে । এখানেই শেষ নয়, এ দিনও বিভিন্ন সেমিনার, সাংবাদিক বৈঠকের প্রথম সারিতে কখনও সঞ্চালনা আবার কখনও বা প্যানেল আলোচনার প্রথম সারিতে দেখা যাচ্ছে তাদের। আর এই কারণেই ফেডারেশনের সদস্যদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ, কষ্ট । সবে শুরু, এখনও বাকি অনেকটা দিন..

নন্দন চত্বরে থাকা ফেডারেশনের স্টল কি তবে এ বছর ফাঁকাই থাকছে? নাকি খেলা  ঘুরতে পারে আগামী দিনে? জয়ের কথায়,  "এখনও এ ব্যাপারে কোনও কথা হয়নি, দেখা যাক যদি যাই, আমরা জানিয়ে দেব..."


```