Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

শুরু হচ্ছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ২৯ দেশের ১৭৫টি ছবি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় মনোনীত হয়েছে ৪২টি ফিচার ছবি, ৩০টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। এখানেই শেষ নয়। তালিকায় রয়েছে ১০৩টি ছবি।

শুরু হচ্ছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ২৯ দেশের ১৭৫টি ছবি

ফাইল চিত্র

শেষ আপডেট: 29 November 2024 17:22

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র চার দিন। শুরু হচ্ছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪ ডিসেম্বর থেকে শুরু করে ১১ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে এই উৎসব। এবার নেতাজি ইন্দোরে নয় এবছর উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য স্টেডিয়ামে। শুক্রবার সাংবাদিক বৈঠকে সেই কথাই ঘোষণা করা হল। 

শুক্রবার রবীন্দ্র সদনের অন্দরে হয়ে গেল সাংবাদিক সম্মেলন। হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেস্টিভ্যাল চেয়ারম্যান ও পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা অর্জুন চক্রবর্তী, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, প্রমুখ। ক্লোসিং সেরেমনি হবে রবীন্দ্র সদনে। 

৩০তম কিফ-এর অফিসিয়াল থিম গানের কনসেপ্ট মমতা বন্দ্যোপাধায়্যের লিরিক্স এবং গেয়েছেন নচিকেতা। ফেস্টিভ্যাল শুরু হবে তপন সিংহের পরিচালনায় তৈরি ‘গল্প হলেও সত্যি’ ছবির প্রদর্শনী দিয়ে, এমনটাই জানানো হয়েছে। চলতি বছর অর্থাৎ ২০২৪-এ প্রতিযোগিতা বিভাগে মোট ২৪৫৯টি ছবির মনোনয়ন জমা পড়েছে। ধনধান্য স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে গল্প হলেও সত্যি’ ছবি। 

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় মনোনীত হয়েছে ৪২টি ফিচার ছবি, ৩০টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। এখানেই শেষ নয়। তালিকায় রয়েছে ১০৩টি ছবি। তবে সেসব ছবি কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি। উৎসবে মোট ২৯টি দেশ অংশগ্রহণ করেছে। মোট ১৭৫টি ছবি দেখানো হবে। 

জন্মের শতবর্ষ পূর্তি উপলক্ষে ফেস্টিভ্যালে শ্রদ্ধাঞ্জলি জানালো হবে তপন সিংহ, মার্লন ব্র্যান্ডো, মার্সেল্লো মাস্ত্রোইয়ান্নি, সেরগেই পারাজানভ, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কিনেনি নাগেশ্বর রাও, বংশী চন্দ্রগুপ্ত, মোহম্মদ রাফি, তালাত মাহমুদ ও মদন মোহনকে। বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে কুমার সাহানি, অ্যালায়েন ডেলন, অনুপকুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী ও মনোজ মিত্রকে। এ বার ফোকাসে রয়েছে ফ্রান্স।

প্রতিবারের মতো এবারও তারকাখচিত উৎসবের আয়োজন হবে শহরে। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত বসবে চাঁদের হাট। চলতি বছরের চলচ্চিত্র উৎসবেও টলিউডের পাশাপাশি হাজির থাকবেন বলিউড তারকারাও। তবে মন খারাপের খবর হল, এবছর আসতে পারবেন না শাহরুখ খান, সলমন খান কিংবা অমিতাভ বচ্চনরা। নবান্ন সূত্রে খবর, এবারের চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে সামিল হচ্ছেন জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহার মতো বি-টাউন সেলেবরা।


```