Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'কুল ড্যাডি' সিদ্ধার্থের জন্মদিনে আদুরে ‘উইশ’, সবার সামনে কী ফাঁস করলেন কিয়ারা?

সিদ্ধার্থ মালহোত্রার জন্য কিয়ারার আদুরে পোস্টে ধরা পড়ল ‘ড্যাডি কুল’ মুহূর্ত। মেয়েকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?

'কুল ড্যাডি' সিদ্ধার্থের জন্মদিনে আদুরে ‘উইশ’, সবার সামনে কী ফাঁস করলেন কিয়ারা?

সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 January 2026 12:13

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার জন্মদিন ১৬ জানুয়ারি। তবে এ বছরের জন্মদিন তাঁর কাছে অন্যরকম। কারণ গত জুলাই মাসে বাবা হওয়ার পর থেকে তাঁর জীবনটাই বদলে গিয়েছে। দায়িত্ব, আনন্দ আর নতুন অনুভূতিতে ভর করে একেবারে নতুন অধ্যায় শুরু করেছেন ‘শেরশাহ’ অভিনেতা।

এই বিশেষ দিনে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী-স্ত্রী কিয়ারা আডবানি। ইনস্টাগ্রামে সিদ্ধার্থের সঙ্গে কাটানো কিছু ঘরোয়া মুহূর্তের ছবি শেয়ার করে কিয়ারা লিখেছেন, “সারায়ার সবচেয়ে প্রিয় মানুষ, সর্বোপরি সবদিক থেকে একজন ভাল মানুষ তুমি। এখনও তোমাকে দেখে প্রতিদিন তোমার প্রেমে পড়ি। আর এখন আমাদের সঙ্গে যোগ দিয়েছে আমাদের পরিবারের ছোট সদস্য। জন্মদিনের অনেক শুভেচ্ছা।”

কিয়ারার এই পোস্টে চোখে পড়েছে তাঁদের কন্যাসন্তানের উল্লেখ। মেয়ের আগমনের পর যে তাঁদের জীবন আরও পরিপূর্ণ হয়েছে, সেই অনুভূতিই ধরা পড়েছে তাঁর কথায়। শুধু তাই নয়, সিদ্ধার্থের জন্মদিনের কেকের ছবিও শেয়ার করেছেন কিয়ারা। কেকের উপর লেখা ছিল, “সারায়ার বাবার জন্য” এবং সঙ্গে মজার ছলে যোগ করা, “ড্যাডি কুল”।

 কিয়ারার এই পোস্টে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন বলিউডের বহু তারকা ও অনুরাগী। বাবা-মা হিসেবে নতুন এই অধ্যায় যে সিদ্ধার্থ ও কিয়ারা দু’জনেই মনপ্রাণ দিয়ে উপভোগ করছেন, তা তাঁদের পোস্ট দেখলেই স্পষ্ট।

প্রসঙ্গত, ২০২৩ সালে চার হাত এক হয় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির। চলতি বছরের শুরুতেই তাঁরা সুখবর দেন নতুন অতিথির আগমনের। গত জুলাই মাসে তাঁদের ঘর আলো করে আসে কন্যাসন্তান। অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন কিয়ারা, তবে ধীরে ধীরে আবার ফিরছেন কাজে। সম্প্রতি যশের ছবিতে তাঁর নজরকাড়া লুক প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।


```