Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মের পরপরই সামনে এল কিয়ারা-সিদ্ধার্থর ছোট্ট মেয়ের ছবি! এক ফ্রেমে সলমনও

কিয়ারা ও সিদ্ধার্থের কোলে এক সদ্যোজাতকে দেখা যাচ্ছে, পাশে রয়েছেন সলমন খান।

জন্মের পরপরই সামনে এল কিয়ারা-সিদ্ধার্থর ছোট্ট মেয়ের ছবি! এক ফ্রেমে সলমনও

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 July 2025 14:19

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা দম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা ১৫ জুলাই মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। পরদিন ইনস্টাগ্রামে একটি গোলাপি কার্ডে তাঁদের সন্তান আগমনের কথা ঘোষণা করেন এই নবদম্পতি। মা ও সন্তান— দু’জনেই সুস্থ রয়েছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন কিয়ারা।

এই খুশির আবহেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি সেলফি, যেখানে কিয়ারা ও সিদ্ধার্থের কোলে এক সদ্যোজাতকে দেখা যাচ্ছে, পাশে রয়েছেন সলমন খান। ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় চরম উৎসাহ ও কৌতূহল— এটাই কি তাঁদের কন্যাসন্তানের প্রথম ছবি?

কিন্তু খুব দ্রুতই স্পষ্ট হয়ে যায়, ছবিটি ভুয়ো। একটি সেলফি সম্পাদনা করে এমনভাবে সাজানো হয়েছে, যাতে মনে হয় তিন তারকা একসঙ্গে কোনও নার্সারিতে ছবি তুলেছেন সদ্যোজাতকে নিয়ে। ওই শিশুটিও কিয়ারা-সিদ্ধার্থের মেয়ে নয় বলেই জানিয়েছে তাঁদের ঘনিষ্ঠ মহল।

এই ঘটনার পর কিয়ারা ও সিদ্ধার্থের তরফে আবারও অনুরোধ জানানো হয়েছে, তাঁদের সন্তানের জন্মকে ঘিরে যেন গোপনীয়তা বজায় রাখা হয়। সম্প্রতি এক বিবৃতিতে তাঁরা বলেন, “আমরা আপ্লুত এত ভালবাসা ও শুভেচ্ছা পেয়ে। এই নতুন পর্বটি আমরা পরিবার হিসেবে ঘনিষ্ঠভাবেই উপভোগ করতে চাই। এই বিশেষ সময়টি যেন ব্যক্তিগত থাকে, সেটাই আমাদের অনুরোধ।”

একইসঙ্গে পাপারাৎজিদের জন্য একটি গোলাপি বক্সে মিষ্টির প্যাকেট পাঠিয়ে নবদম্পতি তাঁদের কৃতজ্ঞতাও জানান। তবে এখনই মেয়ের নাম প্রকাশ করেননি তাঁরা। সিদ্ধার্থ-কিয়ারা তাঁদের কন্যার প্রথম ছবিকে ঘিরে কোনও অফিসিয়াল ছবি বা তথ্য এখনও প্রকাশ করেননি। ফলে এমন কোনও ছবিতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁদের ঘনিষ্ঠরাও।
 


```