Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Kiara Advani: মাতৃত্বকালীন ছুটি শেষ! মেয়ে হওয়ার ৫ মাসের মাথায় জনসমক্ষে কিয়ারা, নতুন ছবি আসছে?

মেয়ে জন্মের পাঁচ মাস পরে জনসমক্ষে এলেন কিয়ারা। মাতৃত্বকালীন ছুটি শেষ করে কি তবে কাজে ফিরতে চলেছেন অভিনেত্রী? মুম্বইয়ে কিয়ারার উপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে।

Kiara Advani: মাতৃত্বকালীন ছুটি শেষ! মেয়ে হওয়ার ৫ মাসের মাথায় জনসমক্ষে কিয়ারা, নতুন ছবি আসছে?

কিয়ারা

গার্গী দাস

শেষ আপডেট: 8 December 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: ব্যালে স্নিকারের ছবি দিয়ে নতুন প্রজেক্টের ঘোষণা করেছিলেন সাত সকালে। তারপরই সোশ্যাল মিডিয়াজুড়ে শুধুই কিয়ারা। হবে নাই বা কেন! মা হওয়ার পর প্রথম এদিন সকলের সামনে এলেন অভিনেত্রী। পায়ে সেই ব্যালে স্নিকার। দেখলে বোঝা দায়, বেশ কিছুদিন বিরতিতে ছিলেন। সেই হাসি, সেই স্টাইল, সেই  লুক!

মা হবেন, জানতে দেননি কাউকে, আসেননি ক্যামেরার সামনে। বেবি বাম্পের তেমন কোনও ছবিও পাওয়া যায় না। জুলাইয়ে মেয়ে সারায়াহ আসে তাঁদের কোলে। তারপরও সেভাবে প্রকাশ্যে আসেননি অভিনেত্রী। বেশ কিছু মাস পর আজ হঠাৎই মুম্বইয়ে দেখা গেল তাঁকে। স্টাইলে এতটুকু খামতি নেই। পরেছিলেন ওভারসাইজড ডেনিম শার্টের সঙ্গে স্টাইলিশ, ফ্রেইড ডেনিম শর্টস। চুলে ছিল একটি আলগা পনিটেল এবং নূন্যতম মেকআপ।

সন্তান জন্মের পর প্রথমবার জনসমক্ষে দেখা মিলতেই আনন্দে ফেটে পড়েছেন অনুরাগীরা। তাঁকে দেখেই প্রথম প্রশ্ন, “কেমন আছে সারায়াহ?” হাসিমুখে ঘাড় নেড়ে কিয়ারা বুঝিয়ে দেন, ছোট্ট সারায়াহ খুব ভাল আছে।

ইন্টারনেটে ভাইরাল হওয়া ওই ভিডিওর নীচে নেটিজেনরা প্রশংসা করতে থাকেন, দেন শুভেচ্ছা বার্তাও। বহু ভক্তই লিখেছেন, “তবে কি ধীরে ধীরে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কিয়ারা?”

এদিকে, গতমাসেই মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন তারকা দম্পতি। ‘সারায়াহ’ নামটি কীভাবে বেছে নেওয়া হল, সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও সূত্র বলছে, নামটির উৎস হিব্রু শব্দ ‘সারাহ’, যার অর্থ রাজকন্যা।

Kiara makes her first public appearance since becoming a mom
byu/Naive_Cause8984 inBollyBlindsNGossip

মেয়ের নাম প্রকাশ্যে আনলেও ছবি বা কোনও কিছুই আর দেখা যায়নি। মেয়েকে নিয়ে এখনও কঠোরভাবে ব্যক্তিগত পরিসর বজায় রাখতে চান তারকা দম্পতি। জন্মের পরদিনই আলোকচিত্রীদের অনুরোধ জানানো হয়, নবজাতকের ছবি না তোলার জন্য। সোশ্যাল মিডিয়াতেও স্পষ্ট লেখা হয়েছিল, “ছবি নয়, শুধু আশীর্বাদ প্রার্থনা করছি। আমাদের ব্যক্তিগত জায়গাটুকু গোপন থাকলে কৃতজ্ঞ থাকব।”

যাইহোক, আপাতত কিয়ারাকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে তাঁর দর্শকরা।


```