Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মা হওয়ার পর মীনা কুমারীর চরিত্রে হতে পারে কিয়ারার কামব্যাক!

দীর্ঘদিন ধরেই মীনা কুমারীর বায়োপিক নিয়ে বলিপাড়ায় গুঞ্জন চলছে। আর এবার সেই খবরে সিলমোহর পড়তে চলেছে! কিংবদন্তী অভিনেত্রী মীনা কুমারীর ভূমিকায় কিয়ারা আদভানিকে দেখা যেতে পারে। 

মা হওয়ার পর মীনা কুমারীর চরিত্রে হতে পারে কিয়ারার কামব্যাক!

কিয়ারা-মীনা কুমারী

শেষ আপডেট: 24 June 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই মীনা কুমারীর বায়োপিক নিয়ে বলিপাড়ায় গুঞ্জন চলছে। আর এবার সেই খবরে সিলমোহর পড়তে চলেছে! কিংবদন্তী অভিনেত্রী মীনা কুমারীর ভূমিকায় কিয়ারা আদভানিকে দেখা যেতে পারে। ছবির স্বত্ব সিদ্ধার্থ পি মালহোত্রা এবং সারেগামা ও অমরোহী পরিবার মিলে নিয়েছেন। সম্প্রতি কিয়ারাকে এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।


নির্মাতাদের মতে, মীনা কুমারীর চরিত্রে কিয়ারাই সবচেয়ে ভালোভাবে নিজেকে খাপ খাওয়াবেন। চিত্রনাট্য শোনার পর কিয়ারাও মুগ্ধ হয়েছেন বলে খবর, যদিও চূড়ান্তভাবে এখনও তিনি সম্মতি দেননি।


গুরুত্বপূর্ণ বিষয়টি হল, কিয়ারা এই ছবিতে চুক্তিবদ্ধ হলে এটি হবে মা হওয়ার পর তাঁর প্রথম কাজ। কিয়ারা এই বছরের ফেব্রুয়ারিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সন্তানের আগমনের খবর শেয়ার করেছিলেন এবং এখন ব্যক্তিগত অবসরে রয়েছেন। এর আগেও মেট গালায় গৌরব গুপ্তার ডিজাইনে কিয়ারাকে দেখা গিয়েছে। সম্প্রতি সিদ্ধার্থর সঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে তাঁকে।


মীনা কুমারীর জীবন কাহিনী বলিউড ইতিহাসের অন্যতম সোনালি অধ্যায়। ‘ট্র্যাজেডি কুইন’ খ্যাত এই অভিনেত্রী তাঁর দু’দশকের কেরিয়ারে ‘বৈজু বাওরা’, ‘সাহেব বিবি অউর গুলাম’, ‘পাকিজা’ এবং আরও অনেক সাড়া জাগানো ছবিতে কাজ করেছেন। তিনি চারবার ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এবং মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে চলে যান।


সিধার্থ পি মালহোত্রা এবং সারেগামার এই উদ্যোগ অমরোহী পরিবারের সমর্থন রয়েছে, আর এই ছবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই তুমুল আগ্রহও তৈরি হয়েছে। কিয়ারাকে চূড়ান্তভাবে কাস্ট করা হলে এই ছবি হবে তাঁর কেরিয়ারের আরেকটি মাইলফলক যোগ করবে।
মা হওয়ার পর কিয়ারার হাতে রয়েছে আরও দুটি বড় প্রজেক্ট — ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ‘ওয়ার ২’ এবং যশের সঙ্গে ‘টক্সিক’। কিয়ারার পাশাপাশি, কাকে কামাল অমরোহীর চরিত্রে দেখা যায় তা নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে! কিয়ারাকে মীনা কুমারীর চরিত্রে দেখতে আগ্রহী দর্শক আর ইন্ডাস্ট্রি দু’পক্ষই অধীর আগ্রহে অপেক্ষারত।
 


```