Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মধুবালার বায়োপিকে কিয়ারা? জল্পনা উড়িয়ে বিস্ফোরক তথ্য ফাঁস

মধুবালার জীবন নিয়ে বায়োপিক তৈরির জল্পনা নতুন নয়। সম্প্রতি শোনা গিয়েছিল, সেই ছবিতে নাকি অভিনয় করবেন কিয়ারা আদবানি এবং পরিচালনা করবেন সঞ্জয় লীলা বনসালি।

মধুবালার বায়োপিকে কিয়ারা? জল্পনা উড়িয়ে বিস্ফোরক তথ্য ফাঁস

কিয়ারা আদবানি ও মধুবালা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 March 2026 16:53

দ্য ওয়াল ব্যুরো: ‘মুঘল-এ-আজম’ থেকে ‘কালা পানি’—হিন্দি চলচ্চিত্রের স্বর্ণযুগের অসংখ্য স্মরণীয় ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার (Madhubala Biopic) নাম। তাঁর অভিনয় জীবনের ঝুলিতে রয়েছে ‘মহল’, ‘ঝুমরো’, ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’-র মতো একাধিক জনপ্রিয় ছবি। সাদাকালো পর্দার সেই রঙিন ব্যক্তিত্ব আজও দর্শকদের মনে অম্লান। তাই বহু দিন ধরেই তাঁর জীবনকে ঘিরে একটি বায়োপিক তৈরির পরিকল্পনা নিয়ে আগ্রহী রয়েছেন সিনেপ্রেমীরা।

তবে বড় প্রশ্ন একটাই, রঙিন পর্দায় মধুবালার চরিত্রে অভিনয় করবেন কে? বলিউডের কোন অভিনেত্রীকে এই চরিত্রে সবচেয়ে মানাবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা। সম্প্রতি শোনা গিয়েছিল, এই বায়োপিকে মধুবালার ভূমিকায় দেখা যেতে পারে কিয়ারা আদবানিকে (Kiara Advani)। পাশাপাশি এমন কথাও রটেছিল যে ছবিটি নাকি প্রযোজনা ও পরিচালনা করবেন সঞ্জয় লীলা বনসালি।

কিন্তু বলিপাড়ার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই খবরের কোনও সত্যতা নেই। সূত্রের দাবি, মধুবালার বায়োপিকে কিয়ারা আদবানিকে নেওয়া হয়েছে—এমন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। অর্থাৎ আপাতত এই প্রকল্পের সঙ্গে কিয়ারার কোনও যোগ নেই।

উল্লেখ্য, বলিউডের অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেত্রী ছিলেন মধুবালা। তাঁর অসাধারণ সৌন্দর্য, অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্ব আজও দর্শকদের মুগ্ধ করে। তাঁর অভিনীত বহু পুরনো ছবিই এখনও সমান জনপ্রিয়। সেই কারণেই তাঁর জীবন অবলম্বনে একটি বায়োপিক তৈরির পরিকল্পনা বহু বছর ধরেই রয়েছে।

তবে নানা কারণে ছবিটির কাজ বারবার থমকে গেছে বলে জানা যায়। কখনও পরিকল্পনার পরিবর্তন, কখনও বা প্রযোজনা সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটি এগোতে পারেনি। ফলে ছবিটি কবে বাস্তবে তৈরি হবে, তা এখনও স্পষ্ট নয়।

এর মধ্যেই কিয়ারা আদবানি মধুবালার চরিত্রে অভিনয় করতে পারেন—এই খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই সম্ভাবনা নিয়ে শুরু হয় আলোচনা। তবে এখন পরিষ্কার, আপাতত সেই জল্পনার কোনও বাস্তব ভিত্তি নেই। বলিপাড়ার মতে, মধুবালার বায়োপিক নিয়ে আলোচনা এখনও চলছে, কিন্তু কাস্টিং বা প্রযোজনার বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।


```