Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'এ তো নকল করেছে!', 'মেট গালা'য় কিয়ারার লুক দেখে ঐশ্বর্যার কথা মনে পড়ল অনুরাগীদের

মেট গালায় আলোচনার কেন্দ্রে ছিলেন কিয়ারা আডবানি, যিনি হবু মা। আর বেবি বাম্প নিয়েই হাজির ছিলেন সেখানে।

'এ তো নকল করেছে!', 'মেট গালা'য় কিয়ারার লুক দেখে ঐশ্বর্যার কথা মনে পড়ল অনুরাগীদের

মেট গালা

শেষ আপডেট: 6 May 2025 21:06

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের মেট গালা যেন হয়ে উঠল এক নিখুঁত ঝলমলো সন্ধ্যা। ভারত থেকে বিদেশের মাঠে পা রাখলেন শাহরুখ খান, দিলজিৎ দোসাঞ্ঝ, কিয়ারা আডবানি, প্রিয়াঙ্কা চোপড়া, মোনা পটেল ও ঈশা আম্বানি। আর তাতেই আন্তর্জাতিক ফ্যাশন মানচিত্রে ভারতের উপস্থিতি যেন আরও এক ধাপ উজ্জ্বল হয়ে উঠল।

প্রথমবারের মতো মেট গালার রেড কার্পেটে পা রাখলেন শাহরুখ খান। সব্যসাচী মুখার্জির অল-ব্ল্যাক পোশাক ও হালকা গয়নার ছোঁয়ায় তিনি ধরা দিলেন দুর্দান্ত স্টাইলে। দিলজিৎ দোসাঞ্ঝও নজর কাড়লেন প্রবাল গুরুঙ্গের ডিজাইন করা এক ভারতীয় রাজপুত্রসুলভ পোশাকে। কিন্তু আলোচনার কেন্দ্রে ছিলেন কিয়ারা আডবানি, যিনি হবু মা। আর বেবি বাম্প নিয়েই হাজির ছিলেন সেখানে।

View this post on Instagram

A post shared by KIARA (@kiaraaliaadvani)

কিয়ারার জন্য গৌরব গুপ্ত তৈরি করেছিলেন এক বিশেষ মনোক্রোম গাউন, যাতে একটি সোনালি ব্রেস্টপ্লেট ও একটি ছোট্ট হার্ট দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল তাঁর অনাগত সন্তানের প্রতি। গর্ভাবস্থার এই শিল্পসম্মত প্রকাশ যদিও অনেকের প্রশংসা কুড়িয়েছে, কিছু নেটিজেন তাঁর পোশাকের নকশা ঘিরে তুলেছেন প্রশ্ন।

Kiara’s Met look reminds me of Aish’s Cannes look
byu/inmyelement inBollyBlindsNGossip

সমালোচকদের মতে, কিয়ারার গাউনটি অনেকটাই অনুরূপ ঐশ্বর্যা রাই বচ্চনের ২০২৪ কান ফিল্ম ফেস্টিভালের ফাল্গুনী শেন পিকক গাউন ও আলিয়া ভাটের প্যারিস ফ্যাশন উইকের মেটালিক করসেট লুকের সঙ্গে। এক জন মন্তব্য করেন, “ঐশ্বর্যার লুকের সঙ্গে ১৯/২০ এর তফাৎ। কিয়ারা যেন শাহরুখের ঝলকে হারিয়ে গেলেন, আর এখন দিলজিৎও সবার ওপর দিয়ে যাবেন।”

অন্য একজন লেখেন, “এটা আসলে আলিয়া আর ঐশ্বর্যার লুকের সংমিশ্রণ—আলাদা কিছুই নেই, আগের ডিজাইন নিয়ে কেবল জোড়াতালি।” এমনকি কেউ লিখেছেন, “যে লুক প্রথম বারেই নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল, তা আবার কেন পুনরায় সৃষ্টি করা হলো?” মেট গালার মতো মঞ্চে পোশাক শুধুই ফ্যাশনের প্রদর্শনী নয়, সেটাই হয়ে ওঠে এক সাংস্কৃতিক বার্তার বাহক। আর তাই, চমকপ্রদ অভিনবত্বের সঙ্গে সঙ্গে সমালোচনার মুখোমুখিও হতে হয় সেলিব্রিটিদের। তবে বিতর্ক যাই হোক, কিয়ারা-সহ ভারতের তারকাদের উপস্থিতি এবারের মেট গালাকে নিঃসন্দেহে করে তুলেছে স্মরণীয়।


```