Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

দিল্লি নেমে মিষ্টি বিতরণ সিড-কিয়ারার, শ্বশুরবাড়ি ঢুকেই ঢোলের তালে নাচলেন নবদম্পতি

দ্য ওয়াল ব্যুরো: জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে জাঁকজমক করে বিয়ের পর বুধবার সন্ধেতেই স্বামী সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) হাত ধরে দিল্লিতে শ্বশুরবাড়িতে পা রাখলেন নববধূ কিয়ারা আডবানি (Kiara Advani)। লাল কুর্তি-পাজামার উপর ওড়না পরেছ

দিল্লি নেমে মিষ্টি বিতরণ সিড-কিয়ারার, শ্বশুরবাড়ি ঢুকেই ঢোলের তালে নাচলেন নবদম্পতি

শেষ আপডেট: 9 February 2023 09:56

দ্য ওয়াল ব্যুরো: জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে জাঁকজমক করে বিয়ের পর বুধবার সন্ধেতেই স্বামী সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) হাত ধরে দিল্লিতে শ্বশুরবাড়িতে পা রাখলেন নববধূ কিয়ারা আডবানি (Kiara Advani)। লাল কুর্তি-পাজামার উপর ওড়না পরেছিলেন কিয়ারা আর সিদ্ধার্থের পরনে ছিল লাল কুর্তা এবং সাদা পাজামা। সঙ্গে পাঞ্জাবির উপর চাপিয়েছিলেন সাদার উপর রঙিন সুতোর কাজ করা শাল। দিল্লি এয়ারপোর্টে নামার পরই দু'জনকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। এরপর তাঁদের পাল্টা শুভেচ্ছা জানিয়ে মিষ্টি (Sweets) বিতরণ করেন নবদম্পতি।

এদিকে দিল্লিতে শ্বশুরবাড়িতে সিড-কিয়ারা প্রবেশ করতেই শুরু হয় উল্লাস। ঢোল বাজিয়ে, গান চালিয়ে স্বাগত জানানো হয় নবদম্পতিকে। বাড়ির সদস্যদের সঙ্গে নাচতে দেখা যায় অভিনেতা-অভিনেত্রীকেও। ঢোলের তালে তালে বাড়ির দরজার সামনে দাঁড়িয়েই নাচ করেন তাঁরা। এরপর তাঁদের ভিতরে নিয়ে যাওয়া হয়।

https://twitter.com/moonchilddxz/status/1623499090914070530?s=20&t=-Z8_NfOYoTrz1Dzw0Z9kwg

মঙ্গলবার জয়সলমেরে বিয়ের পর বুধবার সন্ধেয় শ্বশুরবাড়িতে প্রথমবার প্রবেশ করলেন কিয়ারা। সূত্রের খবর, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি দিল্লিতে আত্মীয়-পরিজনদের জন্য রিসেপশন পার্টির আয়োজন করেছেন দম্পতি। আজ সেই অনুষ্ঠানের পর দিল্লি থেকে মুম্বইয়ে ফিরে যাবেন তাঁরা। এরপর মুম্বইয়ে ফিরে ১২ তারিখ বলিউডের বন্ধু-বান্ধব, তারকাদের জন্য আরও একটি রিসেপশন পার্টি হবে। সেখানে উপস্থিত থাকবেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ছবি প্রকাশ্যে, দেখুন নবদম্পতির ছবি


```