অদ্ভুত সব খোলামেলা পোশাক নিয়ে ফের বিতর্কে বলিউড অভিনেত্রী খুশি মুখার্জি। মুম্বইয়ের এক জনপ্রিয় ক্যাফের বাইরে সম্প্রতি পাপারাজ্জির ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

খুশি মুখার্জি
শেষ আপডেট: 1 July 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: অদ্ভুত সব খোলামেলা পোশাক নিয়ে ফের বিতর্কে বলিউড অভিনেত্রী খুশি মুখার্জি। মুম্বইয়ের এক জনপ্রিয় ক্যাফের বাইরে সম্প্রতি পাপারাজ্জির ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। অভিনেত্রীর বোল্ড লুক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পোশাক দেখেই হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় খুশিকে।
তবে এই লুক নিয়েই এবার শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারও মতে, স্টাইল স্টেটমেন্ট দিচ্ছেন খুশি, তো কেউ আবার এটিকে 'অতিরিক্ত' বলে কটাক্ষ করেছেন। ইতিমধ্যেই সেই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে অভিনেত্রীর সাহসের প্রশংসা করলেও, ট্রোলের সংখ্যাও কম নয়। খুশি মুখার্জি এর আগেও একাধিকবার সাহসী ফ্যাশন স্টেটমেন্টের জন্য শিরোনামে এসেছেন।
ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেও তাঁর স্টাইল বরাবরই ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। এবারও ব্যতিক্রম হল না। কয়েকদিন আগেই অন্তর্বাস না পরায় অনেকেই তাঁর ভিডিওতে কমেন্ট করেছিলেন, 'প্যান্টি না পরেই রাস্তায় বেরিয়েছেন কেন?' আরও কত কী!
এবারও তাঁকে সেই সাহসী পোশাকেই দেখা গেল। কালো ওয়ান পিসে দেখা গেল। যা ছিল ওপেন সোলডার। কিন্তু নেটিজেনদের চোখ যেদিকে প্রথমেই গেছে তা হল তার পোশাকের সাইড কাটে। অনেকে আবার তাঁর পোশাক নিয়ে অনেক মন্তব্যও করেছেন। কেউ লিখেছেন, 'আপনি বারবার এমন জামা পরে আসবেন, আর সেটার ভিডিও হলেই দোষ।' কেউ আবার কমেন্ট করেছেন, 'ব্রা-প্যান্টি কিছুই পরেননি? সব তো দেখাই যাচ্ছে। এভাবে বাইরে বেরনোর কী মানে?'