Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

দিল্লির হোস্টেল ঘরে ঢুকলে আর বেরতে পারছে না কেউ! দেখুন ভিডিও

প্রাইম ভিডিও অফিসিয়ালি রিলিজ হল নতুন হিন্দি অরিজিনাল সিরিজ ‘খওফ’-এর ট্রেলর। আট পর্বের এই সাসপেন্স-হরর ড্রামা পরিচালনা করেছেন পঙ্কজ কুমার এবং সূর্য বালাকৃষ্ণন।

দিল্লির হোস্টেল ঘরে ঢুকলে আর বেরতে পারছে না কেউ! দেখুন ভিডিও

খৌফ

শেষ আপডেট: 11 April 2025 14:24

দ্য ওয়াল ব্যুরো: প্রাইম ভিডিও অফিসিয়ালি রিলিজ হল নতুন হিন্দি অরিজিনাল সিরিজ ‘ওফ’-এর ট্রেলর। আট পর্বের এই সাসপেন্স-হরর ড্রামা পরিচালনা করেছেন পঙ্কজ কুমার এবং সূর্য বালাকৃষ্ণন। গল্প ঘোরে দিল্লির এক মহিলা হোস্টেলের ঘরকে কেন্দ্র করে, যার মধ্যে চাপা পড়ে আছে এক ভয়ঙ্কর অতীত। সেই ঘরের নতুন বাসিন্দা মাধুরীর জীবন ধীরে ধীরে ঘুরে যায় অজানা এক দিকে—যেখানে ভয়, সন্দেহ আর রহস্য লুকিয়ে রয়েছে প্রতিটি কোণে। ট্রেলর শুরু হয় মধুরী নামে এক ছোট শহরের মেয়ের গল্প দিয়ে, যে দিল্লিতে খুঁজছে সাশ্রয়ী এক ঘর। এক হোস্টেল ঘর পেয়ে গেলে, তার সঙ্গেই শুরু হয় প্রকৃত আতঙ্ক। তার চারপাশের মেয়েরা বারবার সাবধান করে তাকে, কিন্তু কেউই সাহস করে বাইরে বেরোতে পারে না। সেই ঘর, যা শুরুতে ছিল নিরাপদের আশ্রয়, এক ভয়ের গহ্বরে পরিণত হয়।

পরিচালক সূর্য বালাকৃষ্ণন বলেন, ‘খওফ’ হলো নিখাদ ভয়ের গল্প—অজানা আর নিয়ন্ত্রণ হারানোর ভয়। প্রতিটি ফ্রেম, প্রতিটি শব্দ, এমনকি নিস্তব্ধতাও দর্শককে মধুরীর যাত্রায় সম্পূর্ণভাবে টেনে নিয়ে যাবে।” অন্যদিকে, মুখ্য ভূমিকায় থাকা অভিনেত্রী মনিকা পানওয়ার বলেন, “মধুরী চরিত্রে অভিনয় করা আমার কাছে এক ভিন্ন অভিজ্ঞতা ছিল। চরিত্রটি ধীরে ধীরে খুলে যায়, তার চারপাশে ঘটে যাওয়া অজানা ঘটনাগুলোর সঙ্গে সে যেমন লড়াই করে, সেই ভয়কে ফুটিয়ে তোলা আমার অভিনয়ের অন্যতম চ্যালেঞ্জ ছিল।”

Poster of ‘Khauf’

সিরিজটি প্রযোজনা করেছে ম্যাচবক্স শটস, চিত্রনাট্য ও কনসেপ্টে আছেন স্মিতা সিংহ। অভিনয়ে আছেন মনিকা পানওয়ার, রজত কাপুর, অভিষেক চৌহান, গীতাঞ্জলি কুলকার্নি এবং শিল্পা শুক্লা। ‘খওফ’ প্রিমিয়ার করবে ১৮ এপ্রিল, শুধুমাত্র প্রাইম ভিডিও-তে, ভারতে এবং ২৪০-রও বেশি দেশ ও অঞ্চলে। যা দেখা যায়, তা সবসময় সত্য নাও হতে পারে!এই মন্ত্রেই মোড়া সিরিজ ‘খওফ’ নিশ্চয়ই দর্শকদের এক নতুন ধরণের হরর অভিজ্ঞতা দেবে।


```