
খরাজ মুখোপাধ্যায়
শেষ আপডেট: 7 May 2025 20:00
দ্য ওয়াল ব্যুরো: খরাজ মুখোপাধ্যায় মানেই হাসির ফোয়ারা। তবে আজকের দিনে খরাজ গম্ভীর। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা। সেই সন্ত্রাসবাদের ভারতীয় প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনি।
দ্য ওয়ালের কাছে এই চাঞ্চল্যকর ঘটনায় প্রতিক্রিয়া জানালেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়।
খরাজ বললেন ' যুদ্ধ কোনদিনই কাম্য নয়। কিন্তু এখন বিষয়টা যে জায়গায় পৌঁছে গেছে যুদ্ধ অবশ্যম্ভাবী। একটা জায়গায় গিয়ে পিঠ ঠেকে গেলে মানুষ তো তেড়ে উঠবেই। '
![]()
যুদ্ধ বলতেই খরাজের মনে পড়ে যায় ছেলেবেলার কথা। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের সাইরেন বাজার স্মৃতি এখনও ফিঁকে হয়নি তাঁর মনে। তিনি বললেন 'নিজের চোখেই দেখেছি একাত্তরের যুদ্ধে রাস্তার লাইট অফ হয়ে যেত, বাড়ির সব লাইট অফ করে আমাদের থাকতে হত। ঐ সময় চেনা পাড়ার চেহারাটা বদলে যেতে দেখেছি। মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি আজ মনে পড়ছে খুব ।'

খরাজের মতে যুদ্ধের পেছনে রয়েছে ধর্ম আর অশিক্ষা। যার থেকে সমগ্র পৃথিবী এখনও বেরতে পারেনি। খরাজ বলছেন 'সবথেকে দুঃখের ঘটনা হল এই যুদ্ধ এই সন্ত্রাসহানার আসল কারণ হল ধর্ম। দুঃখজনকের থেকেও বেশি হতাশাজনক। নিজের ধর্ম নিজের কাছে। কিন্তু ধর্ম মানতে গিয়ে সেটা যদি অন্যের ক্ষতি করে তাহলে তো সেটা অপ্রীতিকর। তুমি লুঙ্গি তুলে বা প্যান্ট খুলিয়ে খুঁজেখুঁজে মারছো এটা তো খুব খারাপ। সংখ্যালঘু বলে তাঁদের কিছু সুযোগ-সুবিধে দেওয়া হয়েছে। কিন্তু সেই সুযোগের অপব্যবহার তারা যা করছে সেটা তো কাম্য নয়।'