Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

শতবর্ষে কেষ্ট মুখার্জী, অভিনয়ের শুরু ঋত্বিক ঘটকের ছবিতে, কিন্তু শেষমেশ হয়ে যান কমেডিয়ান

কেষ্ট মুখার্জী বলেছিলেন 'নিঃসঙ্গ জীবনে ঐ মদই ছিল আমার বন্ধু। তাই পরবর্তীকালে এত মদ মাতালের কমেডি চরিত্র আমি করতে পেরেছিলাম। 
 

শতবর্ষে কেষ্ট মুখার্জী, অভিনয়ের শুরু ঋত্বিক ঘটকের ছবিতে, কিন্তু শেষমেশ হয়ে যান কমেডিয়ান

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 August 2025 18:19

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

'ত্রয়ী' ছবির 'এক টানেতে যেমন তেমন' গানে মাতাল কমেডিয়ানকে মনে পড়ে? যার লিপে ছিল 'আবার দেব আনন্দ হিন্দি ফ্লিম ট্লিম কেন বাবা? বাংলায় ফিরে এসো বাবা!' আর ডি বর্মণের সুরে কিশোর কুমারের গানে এই সংলাপ আজও হিট যে অভিনেতার লিপে তাঁর আজ শতবর্ষ। তিনি বম্বের বাঙালি অভিনেতা কেষ্ট মুখার্জী। খুব অকিঞ্চিতকর রোলে কাজ করে গিয়েছেন সারা জীবন। শতবর্ষেও পেলেন না প্রাপ্য সম্মান। ১০০ বছর আগে আজকের দিনেই ১৯২৫ সালের ৭ অগস্ট জন্মেছিলেন কেষ্ট।

কলকাতার ছেলে কেষ্ট ছোটবেলা থেকেই সিনেমার হিরো হতে চেয়েছিলেন। তাই কলকাতা থেকে বম্বে পাড়ি দেন তিনি। হিরো হবার স্ট্রাগল তো সোজা ছিল না। আসলে কেষ্টর নায়কসুলভ মুখ ছিল না। তাই কোনওদিনই হিরোর রোল তিনি পাননি। অবসাদ থেকে বম্বের ছোট্ট ভাড়ার ঘরে মদের নেশায় ডুবে যান তিনি। একাকীত্ব থেকেও আরও নেশার বশবর্তী হয়ে পড়েন কেষ্ট। এক সাক্ষাৎকারে কেষ্ট মুখার্জী বলেছিলেন 'নিঃসঙ্গ জীবনে ঐ মদই ছিল আমার বন্ধু। তাই পরবর্তীকালে এত মদ মাতালের কমেডি চরিত্র আমি করতে পেরেছিলাম।

That (S)quintessential Drunkard Of Hindi Cinema - Keshto Mukherjee -  TheSongPedia

তবে তিনি অভিনয় জীবনে প্রথম ব্রেক পেয়েছিলেন বাংলা ছবিতেই। বরেণ্য পরিচালক ঋত্বিক ঘটকের হাত ধরে তাঁর চলচ্চিত্রে আসা। ১৯৫২ সালে ঋত্বিক ঘটকের 'নাগরিক' ছবিতে যতীন বাবুর ছোট অথচ গুরুত্বপূর্ণ রোলে তিনি অভিনয় করেন। এরপর ঋত্বিক ঘটকের এক গুচ্ছ ক্লাসিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। বাড়ি থেকে পালিয়ে, অযান্ত্রিক, যুক্তি তক্কো আর গপ্প। কিশোর কুমারের 'লুকোচরি' ও ধর্মেন্দ্র' র বাংলা ছবি 'পাড়ি' বাংলা ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। পরে করেন মিঠুন

১৯৫৭ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের 'মুসাফির' ছবি দিয়ে হিন্দি ছবিতে ডেবিউ করেন কেষ্ট। একজন স্ট্রিট ডান্সারের ভূমিকায় কিশোর কুমারের গানে অভিনয় করেন তিনি। চেয়েছিলেন হিরো হতে কিন্তু পেলেন স্ট্রিট ডান্সারের রোল। বিমল রায়, রাজ কাপুর, বাসু চ্যাটার্জী, রমেশ সিপ্পি বড় বড় ডিরেক্টরের ছবিতে ছোট ছোট রোলে কাজ করেছিলেন তিনি।

Keshto Mukherjee birth anniversary 🎂 What made Keshto gel into the  drunkard act was his incredible dialogue delivery dashed with spontaneous  laughter - Hey Hey! Besides, his innocent expression, the squint of

কেষ্ট মুখার্জীর কমিক অভিনয়ের বৈশিষ্ট্য ছিল হেলেদুলে পড়ে গিয়ে মদ্যপ কমেডিয়ানের ভূমিকায় অভিনয়। তবে বলিউডের ফাইনেস্ট কমেডি অ্যাক্টর রূপে তিনি আজও আইকনিক।

কেষ্ট মুখার্জী বিয়ে করেছিলেন শোভা মুখার্জীকে। তাঁদের দুই ছেলে অশোক মুখার্জী ও বাবলু মুখার্জী। ছোট ছেলে অশোক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। যে শোক সহ্য করতে পারেননি কেষ্ট। ৩ মার্চ, ১৯৮২ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কেষ্ট মুখার্জী। বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর।

Legendary Comedy Actor Keshto Mukherjee With His Wife | Children |  Grandchildren | Biography - YouTube

নেশা যেন সারাজীবন জ্বালিয়ে দিয়েছিল এই অভিনেতার জীবন। খ্যাতি, ঘর সংসার সবই পেয়েছিলেন কিন্তু নেশা আর অবসাদের কবলে শেষ হয় এক প্রতিভা। আসলে কেষ্ট মুখার্জীর প্রতিভার কদর বলিউড করেনি। অথচ এই বলিউডে বেঁচে থাকতেই তিনি জীবন দিলেন।


```