Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

পরমকে ব্যক্তিগত ভাবে ভালবাসি বলেই হয়তো খুব কষ্ট পেয়েছি: কৌশিক গঙ্গোপাধ্যায় 

কষ্ট পেয়েছেন কৌশিক। যে কষ্টের শিকড় সুদূরপ্রসারী। কৌশিক লিখছেন, "সৃজিতের ছবি দেখার আগ্রহ আমার একটু বেশি থাকে। সমসাময়িক একটা বুদ্ধিমান মনের চলন বোঝার জন্য অপেক্ষা করে থাকি।"

পরমকে ব্যক্তিগত ভাবে ভালবাসি বলেই হয়তো খুব কষ্ট পেয়েছি: কৌশিক গঙ্গোপাধ্যায় 

কৌশিক-পরম

শেষ আপডেট: 11 April 2025 18:16

দ্য ওয়াল ব্যুরো: নায়িকারা নাকি বন্ধু হন না! আর পরিচালকেরা? ভাল কাজ দেখে প্রশংসা করতে পারেন অপরের? পারেন যে, সে প্রমাণ আরও একবার দিল টলিউড। প্রমাণ দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'কিলবিল সোসাইটি' দেখতে গিয়েছিলেন তিনি। ফিরে এসেই কলম ধরলেন তিনি। সৃজিত থেকে কৌশানী, বিশ্বনাথ থেকে পরম... বাদ গেলেন না কেউই। 

কষ্ট পেয়েছেন কৌশিক। যে কষ্টের শিকড় সুদূরপ্রসারী। কৌশিক লিখছেন, "সৃজিতের ছবি দেখার আগ্রহ আমার একটু বেশি থাকে। সমসাময়িক একটা বুদ্ধিমান মনের চলন বোঝার জন্য অপেক্ষা করে থাকি। চরিত্রের লুক, বিষয়, সংলাপ ও গানে ওর একটা নিজের ভুলভুলাইয়া আছে। তাতে দর্শক একবার ঢুকে পড়লে পরিণতির পথ খুঁজতে খুঁজতে গল্পের সাথে জড়িয়ে পড়ে। সেখানেই সৃজিতের গেমপ্ল্যন ভরিয়ে দেয় বক্সঅফিস।' 

সৃজিতের এই গেমপ্ল্যানে সামিল কৌশানী মুখোপাধ্যায়। এই মুহূর্তে যাকে সবাই ডাকছেন পূর্ণা আইচ বলে। ছবিতে ওইটিই তাঁর নাম। 'গ্ল্যামার প্রপ' বলে দাগিয়ে দেওয়া কৌশানী, এই ছবিতে খানিক অন্যরকম। মুখে মেকআপের লেশ নেই। পরিচালক কৌশিকের তা চোখ এড়ায়নি। তাই রিভিউতে কৌশানী প্রসঙ্গও ফিরে ফিরে এসেছে। কৌশিক লিখছেন, "নতুন কৌশানীকে দেখে আসুন। পরিশ্রমের ছাপ প্রতিটি অভিব্যক্তিতে স্পষ্ট। বিশ্বনাথ বসুকে দেখার জন্য ছবিটা আমি দুবার দেখতে রাজি। তুলিকা, সন্দীপ্তা ও অনিন্দ্য চমৎকার কাজ করেছে। অনুপমের গান এ ছবিতে হাঁসের ডিমের কুসুম।" 

তবে এ সবের মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে স্বতন্ত্র প্যারা ধার্য করেছেন কৌশিক। অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্ক বহু পুরনো। তাতে মিশে আছে উত্থান-পতনের এক অদ্ভুত সমাপতন। রয়েছে কষ্ট, ভাললাগার এক অদ্ভুত সংমিশ্রণ। 

পরমব্রতকে নিয়ে কৌশিক লিখছেন, "পরমব্রতর জন্য আলাদা প্যারাগ্রাফ ওর কাজকে সম্মান দেখানোর জন্য। যখন যখন ওর অভিনয় তেমন ভালোলাগেনি, মন খুলে ওকে জানাতে আমার দ্বিধা হয়নি। আজও মন খুলেই লিখছি। বুদ্ধি, মনযোগ ও দক্ষতার খুব ভালো উদাহরণ ওর তৈরী মৃত্যুঞ্জয় কর। একদম সহজ নয় ঐ চরিত্রের গ্রাফ অভিনয়ে ফুটিয়ে তোলা। কম দিনে শুটিং করার যে অদম্য তাড়া থাকে তার ফাঁকে এরম একটা অভিনয়ের চলন তৈরী করা সহজ না। ওকে ব্যক্তিগত ভাবে ভালোবাসি বলেই হয়তো খুব কষ্ট পেয়েছি। মেঘলা পাহাড়ের ঘোলা ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে আমার খুব কান্না পেয়েছে। আমার ঐ কষ্টের দায় পরমকেই নিতে হবে।" 

তবে শুধু কৌশিকের দায় নয়, পরমকে হয়তো দায় নিতে হবে অনেকেরই। সদ্য মুক্তি পেলেও ছবি নিয়ে দর্শকমনে উন্মাদনা ইতিমধ্যেই অনেকটা। শুধুই কি উন্মাদনা? নস্টালজিয়াও যে বড় দায়!


```