Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কৌশাম্বীর পোস্টে ‘বিদায়’, ধারাবাহিকের শেষ দিনে স্মৃতির পাতায় ফিরলেন অভিনেত্রী

৯ মার্চ সম্প্রচারিত হল ধারাবাহিকটির শেষ পর্ব। সিরিয়াল শেষ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে দর্শকদের উদ্দেশে এই বিশেষ বার্তা দেন কৌশাম্বী। ‘গৃহপ্রবেশ’-এর শুটিংয়ের কয়েকটি মুহূর্ত শেয়ার করে তিনি জানান, মোহনা সেন রায় চরিত্রটিকে বিদায় জানানোর সময় এসে গেছে। 

কৌশাম্বীর পোস্টে ‘বিদায়’, ধারাবাহিকের শেষ দিনে স্মৃতির পাতায় ফিরলেন অভিনেত্রী

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 9 March 2026 19:34

দ্য ওয়াল ব্যুরো: কৌশাম্বী চক্রবর্তী (Koushambi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় টলিপাড়ার এই অভিনেত্রী। মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন অনুরাগীদের জন্যে।  তবে এবার কোন বিদায় প্রসঙ্গে পোস্ট করলেন কৌশাম্বী? যদিও বিষয়টা তাঁর অনুরাগীদের অজানা নয়। বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh) শেষ হতে চলেছে, আর সেই সঙ্গেই নিজের চরিত্রকেও বিদায় জানালেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। ধারাবাহিকে মোহনা সেন রায় চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি।

এর আগে মিঠাই ( Mithai) ও ফুলকি (Phulki) ধারাবাহিকে শান্ত ও ইতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল কৌশাম্বীকে। তবে ‘গৃহপ্রবেশ’-এ নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের অনেকটাই চমকে দিয়েছিল। চরিত্রটির নানা দিক ও মানসিক টানাপোড়েন ফুটিয়ে তুলতে গিয়ে অভিনেত্রীকে অনেক কটাক্ষও শুনতে হয়েছে। তবে অভিনয় জীবনে এমন প্রতিক্রিয়াকেই অনেক সময় বড় প্রাপ্তি হিসেবে দেখেন শিল্পীরা।

৯ মার্চ সম্প্রচারিত হল ধারাবাহিকটির শেষ পর্ব। সিরিয়াল শেষ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে দর্শকদের উদ্দেশে এই বিশেষ বার্তা দেন কৌশাম্বী। ‘গৃহপ্রবেশ’-এর শুটিংয়ের কয়েকটি মুহূর্ত শেয়ার করে তিনি জানান, মোহনা সেন রায় চরিত্রটিকে বিদায় জানানোর সময় এসে গেছে। এই চরিত্রে নানা রকম আবেগ ও পরিবর্তনের সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন বলেও লিখেছেন অভিনেত্রী।

তিনি ধন্যবাদ জানিয়েছেন রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থাকে এবং সম্প্রচারকারী চ্যানেল স্টার জলসা (Star Jalsha)-কে, যাঁরা তাঁকে এই ধারাবাহিকের অংশ হওয়ার সুযোগ দিয়েছেন।

তবে ‘গৃহপ্রবেশ’ শেষ হলেও কৌশাম্বীকে পর্দায় দেখার জন্যে অনুরাগীদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। নতুন গল্প ও নতুন চরিত্র নিয়ে আবারও ছোট পর্দায় ফিরছেন তিনি। মঙ্গলবার থেকে রাত ৯টায় স্টার জলসা (Star Jalsha)-য় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক গঙ্গা (Ganga), যেখানে দেখা যাবে তাঁকে।

দর্শকদের উদ্দেশে কৌশাম্বীর বার্তা, তাঁদের ভালবাসা এবং সমর্থনই শিল্পীদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। তাই আগামী কাজের জন্যও সেই একই ভালবাসা আশা করছেন তিনি।


```