Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘কাশ্মীরিরা রাগে ফুঁসছেন’, পহেলগাম হামলায় কাকে ধিক্কার নওয়াজ়উদ্দিন সিদ্দিকির?

এই ঘটনার প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। কাশ্মীরি মানুষের হৃদয়ে যে ক্ষোভ জমছে, তা তুলে ধরার পাশাপাশি তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন।

‘কাশ্মীরিরা রাগে ফুঁসছেন’, পহেলগাম হামলায় কাকে ধিক্কার নওয়াজ়উদ্দিন সিদ্দিকির?

নওয়াজ়উদ্দিন সিদ্দিকি

শেষ আপডেট: 29 April 2025 21:22

দ্য ওয়াল ব্যুরো: গত ২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের উপর জঙ্গিহানার পর বদলে গেছে উপত্যকার চিত্র। আতিথেয়তায় খ্যাত কাশ্মীর এখন রাগ, ক্ষোভ আর বিষাদে আচ্ছন্ন। আনন্দকে ছাপিয়ে গিয়েছে শোক। জঙ্গিহানায় ২৫ জন পর্যটক-সহ মোট ২৬ জনের মৃত্যুর পর কাশ্মীরের শান্ত পাহাড়ি হাওয়া যেন ভারী হয়ে উঠেছে। গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, ধাক্কা খেয়েছে কাশ্মীরের পর্যটন শিল্পও। ভরা মরসুমেও একের পর এক হোটেল ফাঁকা, যাত্রীশূন্য হয়ে পড়েছে কাশ্মীরগামী উড়ান।

এই ঘটনার প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। কাশ্মীরি মানুষের হৃদয়ে যে ক্ষোভ জমছে, তা তুলে ধরার পাশাপাশি তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। তাঁর কণ্ঠে ঝরে পড়েছে তীব্র হতাশা ও বেদনা— সম্প্রতি এই নিয়ে তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। নিন্দা করার ভাষা নেই। কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে। কাশ্মীরিরাও ঠিক একই জিনিস অনুভব করছেন। জানি, সরকার পদক্ষেপ করছে, বিচার একদিন হবেই। কিন্তু যা ঘটেছে, তা ভুলে যাওয়া অসম্ভব। হত্যাকারীদের প্রতি ধিক্কার রইল।”

অভিনেতা আরও বলেন, “কাশ্মীরিদের সবচেয়ে বড় পরিচয় হল তাঁদের আতিথেয়তা। অর্থের চেয়েও তাঁরা অতিথিকে বেশি গুরুত্ব দেন। এই হামলায় তাঁদের আত্মসম্মানেও আঘাত লেগেছে। যাঁরাই কাশ্মীর ঘুরতে গিয়েছেন, তাঁরা জানেন, কতটা আন্তরিকতা নিয়ে সেখানকার মানুষ অতিথিদের সেবা করেন। আজ সেই কাশ্মীরিরাই বলছেন, তাঁদের ভূমিতে কী করে এমন বর্বরতা ঘটল? উপত্যকা জুড়ে এখন ক্ষোভ আর হতাশা।” এই হত্যালীলায় প্রতিবাদে সবাই সামিল। নওয়াজের কথায়, "হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান-- এই ঘটনা আমাদের সবাইকে যেন এক করে দিয়েছে।" 

নওয়াজ়উদ্দিনের কথায় স্পষ্ট, সন্ত্রাস যে শুধু প্রাণ কেড়ে নেয় তা-ই নয়, সমাজের বিশ্বাস ও সৌহার্দ্যবোধকেও চূর্ণ করে দেয়। এই কঠিন সময়ে কাশ্মীরের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অভিনেতা।


```