সঞ্জয়ের মৃত্যুর (Sunjay Kapoor Death) কয়েক দিন পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর শেষ মুহূর্তের একটি ভিডিও। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, মাটিতে পড়ে রয়েছেন সঞ্জয়, চিকিৎসকদের একটি দল সেখানে পৌঁছেছেন।
.jpg.webp)
সঞ্জয় কাপুরের শেষ মুহূর্তের ভিডিও
শেষ আপডেট: 21 June 2025 19:25
দ্য ওয়াল ব্যুরো: লন্ডনে আকস্মিক মৃত্যু হয় অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karishma Kapoor) প্রাক্তন স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কাপুরের (Sunjay Kapoor)। জানা যায়, পোলো খেলার মাঝে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জয়। হার্ট অ্যাটাক নাকি অ্যানাফাইল্যাকটিক শকে (Anaphylactic shock) আক্রান্ত হয়ে মৃত্যু? তা এখনও স্পষ্ট নয়। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দিনের একটি ভিডিও (Viral Video)।
সঞ্জয়ের মৃত্যুর (Sunjay Kapoor Death) কয়েক দিন পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর শেষ মুহূর্তের একটি ভিডিও। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, মাটিতে পড়ে রয়েছেন সঞ্জয়, চিকিৎসকদের একটি দল সেখানে পৌঁছেছেন। আর একজন তাঁর বুক চাপড়াচ্ছেন, তাঁকে বাঁচিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করছেন। যদিও শেষরক্ষা হয়নি।
খেলার আসর বসেছিল উইন্ডসরের গার্ডস পোলো ক্লাবে। সঞ্জয় কাপুর (Sunjay Kapoor) ছিলেন দলের অন্যতম সদস্য। প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গেছে, খেলা চলাকালীন একটি মৌমাছি সঞ্জয়ের মুখে ঢুকে যায় এবং সম্ভবত জিভে হুল ফোটায়। তখনই তিনি ঘাড়ে ও গলায় তীব্র ব্যথা অনুভব করেন এবং আম্পায়ারকে জানান যে তিনি কিছু গিলে ফেলেছেন, দম বন্ধ হয়ে আসছে। এরপরই তিনি হঠাৎ অজ্ঞান হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।
Last rescue video of Sanjay Kapoor 🙏match between Sajjan jaisal and Sanjay team,sujjan also there 🐎
Very sad time for all horse lovers, Rest in peace my friend 🙏 #sanjaykapoor #polo pic.twitter.com/vWHWFFoqqg— Ajit Nandal 🐎Indian Cowboy (@AjitNandal) June 14, 2025
তবে ম্যাচে উপস্থিত অনেকেই ‘গিলে ফেলা’ বা ‘শ্বাসরোধ’ নয়, বরং মৌমাছির হুলকেই আসল কারণ বলে মনে করছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রও বলছে, সম্ভবত তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, যার সঙ্গে হয়তো হুল ফোটানোর প্রতিক্রিয়াও জড়িয়ে রয়েছে।
কার্ডিওলজিস্ট ড. নরেশ ত্রেহান, মেদান্ত হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান, বলেন- ‘মৌমাছির হুলে অ্যানাফাইল্যাকটিক শক হতে পারে, যদিও সেটা খুব সাধারণ নয়। মূল প্রশ্ন হল, সেটিই কি সমস্যা তৈরি করেছে, নাকি তিনি পোলো খেলার সময়েই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন?’
তিনি আরও বলেন, ‘এমন ঘটনা থেকে আবারও আমাদের শিক্ষা নেওয়া দরকার, কারণ তরুণ বয়সেই আজকাল হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে। পোলোর মতো বেশ শারীরিক কসরতের খেলায় হার্টের ওপর অতিরিক্ত চাপ পড়ে।’