Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় প্রয়াত, বিলেতে পোলো খেলার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

বৃহস্পতিবার এক পোলো ম্যাচ চলাকালীন আকস্মিকভাবে হার্ট অ্যাটাক (Heart Attack) হয় তাঁর। দ্রুত চিকিৎসা শুরু হলেও তাঁকে আর বাঁচানো যায়নি। সঞ্জয়ের বয়স হয়েছিল ৫৩ বছর।

করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় প্রয়াত, বিলেতে পোলো খেলার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় প্রয়াত

শেষ আপডেট: 13 June 2025 00:09

দ্য ওয়াল ব্যুরো: শিল্পপতি ও বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karishma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কপুর (Sanjay Kapoor) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন (Karishma Kapoor Husband Death)। বৃহস্পতিবার এক পোলো ম্যাচ চলাকালীন আকস্মিকভাবে হার্ট অ্যাটাক (Heart Attack) হয় তাঁর। দ্রুত চিকিৎসা শুরু হলেও তাঁকে আর বাঁচানো যায়নি। সঞ্জয়ের বয়স হয়েছিল ৫৩ বছর।

সোনার কমস্টারের চেয়ারম্যান সঞ্জয় কপুর ভারতের অটো পার্টস শিল্পের অন্যতম সফল উদ্যোক্তা ছিলেন। পাশাপাশি পোলো খেলায় তাঁর গভীর আগ্রহ ছিল। দেশের বিভিন্ন প্রান্তে এবং আন্তর্জাতিক স্তরেও নিয়মিত এই খেলায় অংশগ্রহণ করতেন তিনি। পোলো খেলাকে এগিয়ে নিয়ে যেতে পৃষ্ঠপোষকতা ও সংগঠক হিসাবেও সক্রিয় ছিলেন কপুর।

তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে কর্পোরেট মহল, বলিউড ও ক্রীড়া জগৎ। প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুর ও তাঁদের দুই সন্তান এই দুঃসংবাদে এই খবরে গভীরভাবে মর্মাহত।

কপুর পরিবারের তরফে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। দিল্লিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। ঘনিষ্ঠ আত্মীয়-পরিজনরা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।


```