Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেঙে চুরমার শাহরুখের মন, কী করে সম্ভব? বুঝতেই পারছেন না আমির খান

আমদাবাদের বিমান দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি। 

ভেঙে চুরমার শাহরুখের মন, কী করে সম্ভব? বুঝতেই পারছেন না আমির খান

কী বলছেন শাহরুখ-আমির?

শেষ আপডেট: 12 June 2025 21:27

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের বিমান দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি। বিমানের ১২ কর্মী-সহ ২৪২ জনেরই মৃত্যুর হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে শোকপ্রকাশ করেছেন দেশের সর্বস্তরের মানুষ। শোকের আবহে শো বাতিল করেছেন সলমন খান। চুপ নেই আমির খান ও শাহরুখ খানও। কী বলছেন তাঁরা?

আমিরের সহাকারী দল প্রকাশ করেছে এক বিশেষ বিবৃতি। তাতে লেখা, ঘটনায় একেবারেই ভেঙে পড়েছেন আমির। সেখানে বলা হয়েছে, "মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে আছি। এই বিধ্বংসী ঘটনার দ্বারা প্রভাবিত ব্যক্তি, সম্প্রদায়ের প্রতি একাত্মতা অনুভব করছি। ভারত, তুমি শক্তিশালী থেকো।"

অন্যদিকে শাহরুখ খান লেখেন, "মন ভেঙে চুরমার হয়েছে যাচ্ছে। এই ঘটনায় জীবন্ত বলি হওয়া মানুষগুলোর পাশে রয়েছি।"

শুধু তিন খানই নন, ঘটনায় পরিণীতা চোপড়া থেকে জাহ্নবী কাপুর, সানি দেওল সকলেই শোকপ্রকাশ করেছেন। প্রসঙ্গত, দুর্ঘটনা প্রসঙ্গে এদিকে এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ ১২ জুন ২০২৫, ফ্লাইট AI171, আমদাবাদ-লন্ডন গ্যাটউইক রুটে চলাকালীন একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। সমস্ত তথ্য দ্রুত ওয়েবসাইট ও অফিসিয়াল X হ্যান্ডেলে শেয়ার করা হবে।'


```