Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সন্ধে ৬টার মধ্যে ডিনার সেরে নিচ্ছেন করিনা, আর কী কী বদল এনেছেন জীবনে? কীভাবে এত ভাল আছেন?

বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান নিয়মিত শরীরচর্চা করেন, আর মাঝেমধ্যেই তার ঝলক মেলে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে। 

সন্ধে ৬টার মধ্যে ডিনার সেরে নিচ্ছেন করিনা, আর কী কী বদল এনেছেন জীবনে? কীভাবে এত ভাল আছেন?

করিনা কাপুর খান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 3 June 2025 21:27

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান নিয়মিত শরীরচর্চা করেন, আর মাঝেমধ্যেই তার ঝলক মেলে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে। সম্প্রতি The Nod ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ঘুমের অভ্যাস থেকে খাওয়ার রুটিন বহু বিষয়ই ভাগ করে নিয়েছেন করিনা।

করিনা জানান, “আমি সন্ধে ৬টায় ডিনার করি আর ৯:৩০-এর মধ্যে লাইট বন্ধ করে দিই। খুব ভোরে উঠে ওয়ার্কআউট করি, কিছুটা সময় নিজেকে দিই। আমার বন্ধুরা জানে, আমি রাতের পার্টিতে থাকব না। ওরা সেটা সম্মানও করে। জানে আমি তখন ‘Schitt’s Creek’ দেখব, তাও একদম কম ভলিউমে!”

করোনাকালীন সময়ের অভিজ্ঞতা তাঁর শরীরচর্চার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান করিনা। বলেন, “যদি ওয়ার্কআউট না করি, মুড খুব খারাপ থাকে। কোভিডের পর বুঝেছি, ফিটনেস শুধু দেখনদারির জন্য নয়, বরং মানসিক শান্তির জন্য খুব দরকার। এটা আমার মুড স্ট্যাবিলাইজার, আমার অ্যাঙ্কর।”

International Yoga Day 2020: Kareena Kapoor Khan focuses on 'more  stretching' and 'less stressing' with the help of yoga, shares workout pics  | Hindi Movie News - Bollywood - Times of India

সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, “আমরা পরিবার হিসেবে একসঙ্গে রান্না করতে ভালবাসি। সইফ, বাচ্চারা, আমি—সবাই রান্নাঘরে থাকি। সইফ কেরালার খাবারে একেবারে পাগল। ও ইদিন্যাপম, নারকেল-ভিত্তিক স্ট্যু ইত্যাদি সব কিছু বানাতে ভালোবাসে। আর আমার ক্ষেত্রে, দিনে একটা ভালমতো ভারতীয় খাবার না হলে চলে না। এটা একেবারেই নন-নেগোশিয়েবল।”

চলচ্চিত্র পছন্দ নিয়ে করিনার বক্তব্য, “এখন আর সংখ্যার বিষয় নয়। এখন আমি সেই চরিত্রগুলোই করতে চাই, যা আমাকে চ্যালেঞ্জ করবে, রোমাঞ্চ দেবে। আমি আমার শক্তি, প্রতিভা আর নিজেকে সঠিক জায়গায় কাজে লাগাতে চাই।” শেষবার করিনাকে দেখা গিয়েছিল রোহিত শেট্টির ব্লকবাস্টার 'সিংঘম এগেইন' ছবিতে, অজয় দেবগনের বিপরীতে। এবার তিনি প্রস্তুত মেঘনা গুলজারের 'দায়রা' ছবিতে প্রথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয়ের জন্য।


```