Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Kareena Kapoor: ডায়েট ভুলে সিঙাড়ায় মজেছেন ‘বেবো’! কাণ্ড দেখে বান্ধবী করিনাকে কী নামে ডাকলেন করণ

জিরো ফিগারের আড়ালে খাদ্যরসিক করিনা কাপুর খান। ছেলেদের স্কুল ফাংশনে সিঙাড়া খেতে দেখা গেল বেবোকে।

Kareena Kapoor: ডায়েট ভুলে সিঙাড়ায় মজেছেন ‘বেবো’! কাণ্ড দেখে বান্ধবী করিনাকে কী নামে ডাকলেন করণ

করিনা কাপুর খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 December 2025 10:21

দ্য ওয়াল ব্যুরো: গ্ল্যামার আর জিরো ফিগারের জন্য পরিচিত করিনা কাপুর খান (Kareena Kapoor) আসলে যে কতটা খাদ্যরসিক, তা আরও একবার প্রমাণিত হল। আজ, ১৯ ডিসেম্বর ২০২৫, মুম্বইয়ের একটি স্কুলে দুই ছেলের অ্যানুয়াল ফাংশনে গিয়ে জমিয়ে সিঙাড়া খেতে দেখা গেল তাঁকে।

করিনার ঘনিষ্ঠ বন্ধু-পরিচালক করণ জোহর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, স্কুলের অনুষ্ঠানের মাঝেই বড় একটি সিঙাড়া খাচ্ছেন করিনা। করণকে ভিডিওতে বলতে শোনা যায়, “স্কুলের অনুষ্ঠানের মাঝে করিনা কাপুর কী করছে দেখুন, বসে বসে সিঙাড়া খাচ্ছে! আপনারা যারা ভাবেন ও সারাক্ষণ ডায়েট করে, দেখে নিন ও আসলে কী খাচ্ছে, একটা বড় সিঙাড়া!”

করণ মজা করে করিনাকে ‘কার্বি ডল’ বলে ডাকেন (যেহেতু সিঙাড়ায় প্রচুর কার্বোহাইড্রেট থাকে)। ভিডিওতে করিনাকে বেশ অবাক হতে দেখা যায় এবং তিনি হাসিমুখে জানান যে, তিনি বর্তমানে কোনও ডায়েট করছেন না।

করণ এবং করিনার বন্ধুত্ব প্রায় দুই দশকেরও বেশি সময়ের। শুধু তাই নয়, তাঁদের সন্তানরাও একই স্কুলে পড়াশোনা করে। দুজনেই বলিউডের প্রভাবশালী পরিবার থেকে এসেছেন। একদিকে করণের বাবা প্রয়াত যশ জোহর ছিলেন নামী প্রযোজক, অন্যদিকে করিনা কাপুর খানদানের উত্তরসূরি। কিংবদন্তি পৃথ্বীরাজ কাপুর তাঁর প্রপিতামহ এবং রাজ কাপুর তাঁর পিতামহ। তাঁর বাবা রণধীর কাপুর, মা ববিতা এবং দিদি করিশ্মা কাপুর প্রত্যেকেই বলিউডের উজ্জ্বল নক্ষত্র। এছাড়া তিনি সুপারস্টার রণবীর কাপুরের খুড়তুতো বোন এবং আলিয়া ভাটের ননদ।

২০০১ সালে করণ জোহরের পরিচালনায় ‘কভি খুশি কভি গম’ (K3G) ছবিতে ‘পূজা’ ওরফে ‘পু’-এর চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন করিনা। আজও সেই স্টাইলিশ ‘পু’ চরিত্রটি দর্শকদের মনে গেঁথে আছে। এই ছবির মাধ্যমেই করণ ও করিনার পেশাদার ও ব্যক্তিগত সম্পর্ক আরও মজবুত হয়। আজ ২৪ বছর পরেও তাঁদের সেই রসায়ন অটুট, যার প্রমাণ মিলল স্কুলের অনুষ্ঠানের এই মজার ভিডিওতে।


```