Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দু'জনেরই চোখ বন্ধ, ঠোঁটে ঠোঁট! মুহূর্তে ভাইরাল চুম্বনে লিপ্ত করিনা-বিপাশার ছবি!

বলিপাড়ায় নিশব্দে ছড়িয়ে পড়ে বিভিন্ন জল্পনা। বলিউডে গসিপ যেন নিজেই এক চরিত্র—চোখ আছে, কান আছে, আর আছে লাফিয়ে ভাইরাল হয়ে ওঠার এক অদ্ভুত গতি।

দু'জনেরই চোখ বন্ধ, ঠোঁটে ঠোঁট! মুহূর্তে ভাইরাল চুম্বনে লিপ্ত করিনা-বিপাশার ছবি!

করিনা ও বিপাশা

শেষ আপডেট: 18 April 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়ায় নিশব্দে ছড়িয়ে পড়ে বিভিন্ন জল্পনা। বলিউডে গসিপ যেন নিজেই এক চরিত্র—চোখ আছে, কান আছে, আর আছে লাফিয়ে ভাইরাল হয়ে ওঠার এক অদ্ভুত গতি। কখনও সত্যি, কখনও নিছক রটনা। এই ধাঁধাঁর মাঝেই মাঝেমাঝেই বিপাকে পড়েন তারকারা—কখনও মুখ খোলেন, কখনও থাকেন নীরব।

তেমনই এক মুহূর্তে সময় যেন একটু ভুল করে গিয়েছিল। করিনা কাপুর খান আর বিপাশা বসু—দু’জনেই তৎকালীন বলিউডের জনপ্রিয় মুখ। কোনও এক অনুষ্ঠান, ক্যামেরার ঝলকানিতে হাসিমুখে দাঁড়িয়েছেন দু’জন। অভিবাদনের অভ্যেসে একে অপরের গালে গাল ছুঁইয়ে ছবি তুলতে গিয়েই ঘটে যায় বিভ্রান্তিকর মুহূর্ত।

ক্যামেরা ক্যাপচার করে এমন একটা কোণ, যা দেখে মনে হয় করিনা আর বিপাশা যেন লিপলকে আবদ্ধ। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি, শুরু হয়ে যায় বিতর্কের ঝড়। কেউ বলেন ‘স্টান্ট’, কেউ বলেন ‘অ্যাক্সিডেন্ট’। অথচ আসলটা ছিল অনেক নিরীহ—একটা স্নেহের অভিব্যক্তি, যা ভ্রান্ত অ্যাঙ্গেলের শিকার হয়ে দাঁড়িয়ে যায় গসিপের ইন্ধনে।

শেষমেশ, সত্যিটা সামনে আসে। আরেকটি ছবি যা স্পষ্ট করে দেয়, করিনা ও বিপাশা শুধু মুখ ঘেঁষে পোজ দিয়েছিলেন, লিপলক মোটেই নয়। কিন্তু ততক্ষণে হাওয়ায় ছড়িয়ে গেছে রটনার ঢেউ, বলিউডে যা বড় চেনা গল্প। একটা ভুল ফ্রেম কতটা বদলে দিতে পারে অর্থ—বলিউড বারবার তার সাক্ষী।


```