Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'খুব অল্প বয়সেই ভার্জিনিটি হারিয়েছি', জাহ্নবীর পরিবারের কার সঙ্গে প্রেম ছিল করণের?

টুইঙ্কল খান্নার পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবনের গোপন কথা ফাঁস করলেন করণ জোহর।

'খুব অল্প বয়সেই ভার্জিনিটি হারিয়েছি', জাহ্নবীর পরিবারের কার সঙ্গে প্রেম ছিল করণের?

জাহ্নবী কাপুর ও করণ জোহর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 October 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: নিজের চেহারার আমূল পরিবর্তন এবং ওজন কমিয়ে নতুন অবতারে ফিরে আসার পর থেকেই বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহর এখন আলোচনার কেন্দ্রে। তাঁর এই 'ট্রান্সফরমেশন' নিয়ে চলা জল্পনা তিনি নিজেই দূর করেছিলেন, যা ছিল কঠিন পরিশ্রমের ফল, কোনও অসুস্থতা নয়। এবার অভিনেত্রী টুইঙ্কল খান্নার পডকাস্ট শোতে এসে নিজের ব্যক্তিগত জীবনের বহু অজানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করলেন করণ।

টুইঙ্কল খান্নার এই পডকাস্ট শোতে করণের সঙ্গী হয়েছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। উল্লেখ্য, জাহ্নবীর সঙ্গে করণের সম্পর্ক খুবই মধুর। করণের ছবি দিয়েই জাহ্নবীর বলিউডে অভিষেক হয়েছিল, এবং সম্প্রতি তিনি করণের 'হোমবাউন্ড' ছবিতেও অভিনয় করেছেন।

শোতে করণ জোহরকে একটি মজার খেলার অংশ হতে বলা হয়। খেলার নিয়ম অনুযায়ী, তাঁকে নিজের সম্পর্কে এমন দুটি বিষয় বলতে হবে, যার মধ্যে একটি সত্যি এবং অন্যটি মিথ্যা। খেলার ছলে করণ বলে ওঠেন যে, তিনি মাত্র ২৬ বছর বয়সে 'ভার্জিনিটি' হারিয়েছিলেন। এরপরই তিনি বলেন যে, তাঁর জাহ্নবী কাপুরের পরিবারের কারও সঙ্গে সম্পর্ক ছিল!

এই কথা শুনে জাহ্নবী কার্যত চমকে ওঠেন। এরপরই হাসতে হাসতে করণ স্পষ্ট করেন, ২৬ বছর বয়সে 'ভার্জিনিটি' হারানোর কথাটি সত্যি, কিন্তু জাহ্নবীর পরিবারের কারও সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, এই কথাটি মিথ্যা। তিনি কেবল খেলার নিয়মের স্বার্থেই এমনটা বলেছেন। করণের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন জাহ্নবী।

বি-টাউনের যেকোনও গসিপের খবর সবার আগে করণের কাছেই থাকে, আর এদিন মজার এই শো জুড়ে করণ ও জাহ্নবীর গল্পে বেশ জমে ওঠে আসর।


```