Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

‘কোনও ওষুধ নয়, দিনে একবেলা খেয়েই...’ হঠাৎ ওজন কমে যাওয়ার কারণ জানালেন করণ নিজেই

করণের শরীর ঠিক আছে তো, এমন নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল অনেকের মনেই। কিন্তু সেই জল্পনায় নিজেই এবার ইতি টানলেন বলিউডের প্রখ্যাত এই পরিচালক।

‘কোনও ওষুধ নয়, দিনে একবেলা খেয়েই...’ হঠাৎ ওজন কমে যাওয়ার কারণ জানালেন করণ নিজেই

করণের অস্বাভাবিক পরিবর্তন চোখে পড়েছে সবার

শেষ আপডেট: 17 April 2025 14:58

দ্য ওয়াল ব্যুরো: বলিউড (bollywood) পরিচালক করণ জোহরের (Karan Johar) হঠাৎ করে এতটা ওজন কমে যাওয়া নিয়ে অনুরাগীদের মধ্যে চিন্তার ঝড় উঠেছিল। অনেকেই তাঁর এই অস্বাভাবিক রোগা চেহারা (transformation) নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। তাঁর শরীর ঠিক আছে তো, এমন নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল অনেকের মনেই। কিন্তু সেই জল্পনায় নিজেই এবার ইতি টানলেন বলিউডের প্রখ্যাত এই পরিচালক। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে লাইভে এসে করণ স্পষ্ট জানিয়ে দিলেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং এই মুহূর্তে জীবনের সেরা অধ্যায়ে আছেন।

করণের কথায়, ‘আমি এখন খুব ভাল আছি, জীবনে এর চেয়ে ভাল সময় কখনও আসেনি।’ এরপরই তিনি জানান, কী কারণে এত দ্রুত ওজন কমেছে তাঁর। একবার রুটিন ব্লাড টেস্ট করাতে গিয়ে ধরা পড়ে, শরীরে কিছু মাত্রা ঠিকঠাক নেই। সেই অনিয়মে লাগাম লাগাতেই স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন তিনি।

শুধু ওষুধ নয়, এই আমূল পরিবর্তনের নেপথ্যে মূল ভূমিকা ছিল কড়া ডায়েটের। করণ জানান তিনি এখন দিনে একবেলা খাবার খান। এই ডায়েট মেনে চলার পাশাপাশি শরীরচর্চাও শুরু করেছেন নিয়ম করে- প্যাডলবল খেলেন, সাঁতার কাটেন।

তাঁর কথায়, এই সবটাই করেছেন স্বাস্থ্য ঠিক রাখার জন্য, কোনও অসুস্থতার কারণে নয় বা চটজলদি রোগা হওয়াও তাঁর উদ্দেশ্য ছিল না। একইসঙ্গে তিনি তাঁর অনুরাগী-সহ সবাইকেই নিয়ম মেনে খাওয়ার পরামর্শ দেন তিনি। অতিরিক্ত খাওয়ার লোভ সামলানোই সবচেয়ে জরুরি।

চলতি বছরের গোড়ায় আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসের মঞ্চেও তাঁর এই ওজন কমানো নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় হেসে উত্তর দিয়েছিলেন করণ, ‘স্বাস্থ্য ঠিক রাখা, নিয়ম মেনে খাওয়া, ব্যায়াম করা- এইটাই তো রহস্য। এরপর আর কিছু বললে আমার গোপন রহস্য ফাঁস হয়ে যাবে।’ কিন্তু এখন অনুরাগীদের মনের সব দুশ্চিন্তা দূর করতে সেই রহস্য নিজেই ফাঁস করলেন করণ জোহর।

তবে এই পুরো সময়টাই একটা বিতর্ক উঠে এসেছিল। গত বছর এক্স-এ এক ব্যবহারকারী অভিযোগ তোলেন, করণ নাকি ওজেম্পিক নামের একটি ওজন কমানোর ওষুধ ব্যবহার করছেন। কিন্তু তিনি সেই দাবি সরাসরি উড়িয়ে দেন। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই টুইটের স্ক্রিনশট শেয়ার করেও লেখেন- ‘ওজন কমানোর একমাত্র কারণ সঠিক ডায়েট, কোনও শর্টকাট নয়।’


```