Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও...' জন্মদিনে রণবীরকে ঘিরে মুগ্ধতা ঝরে পড়ল করণের কবিতায়

চল্লিশে পা দিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। ৬ জুলাই তাঁর জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন পরিচালক ও প্রযোজক করণ জোহর। 

'এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও...' জন্মদিনে রণবীরকে ঘিরে মুগ্ধতা ঝরে পড়ল করণের কবিতায়

রণবীর সিং

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 6 July 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: চল্লিশে পা দিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। ৬ জুলাই তাঁর জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন পরিচালক ও প্রযোজক করণ জোহর। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ কবিতা পোস্ট করে করণ তুলে ধরলেন রণবীরের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের আবেগঘন মুহূর্তগুলি।

কবিতায় করণ রণবীরকে একাধিক অভিধায় ভূষিত করেছেন—‘উদ্যোমী আত্মা’, ‘ধূমকেতু’, ‘ফ্যাশনিস্তা’, ‘গড অফ ব্লিং’। পাশাপাশি তিনি লিখেছেন, রণবীর একাধারে একজন অনুগত পুত্র, ভাই, স্বামী এবং এমন এক মানুষ, যাঁর “সোনার মতো হৃদয়” ও “জনপ্রিয়তার শীর্ষে থেকেও সংবেদনশীলতা অটুট”।

রণবীরের স্টাইল স্টেটমেন্ট নিয়েও মন্তব্য করেন করণ। লেখেন, “তিনি সাহসিকতার সঙ্গে সিল্কের স্যুট ও সিকুইন পরেন, তাঁর প্রতিটি সাজ যেন একটি ক্যানভাস, যেখানে স্বপ্ন আর স্বতঃস্ফূর্ততা একসঙ্গে কথা বলে।” তিনি যোগ করেন, “রণবীর হাঁটলে যেন পৃথিবীও এগিয়ে আসে, তাঁর হাসি যেন গ্রীষ্মের আকাশ।”

 কবিতায় দীপিকা পাড়ুকোনকেও উল্লেখ করেছেন করণ। লিখেছেন, “রণবীর সেই মানুষ, যিনি দীপিকার মুখে হাসি ফোটাতে পারেন, তাঁর পরিবার, বন্ধুবান্ধবের কাছে সর্বদা খোলামেলা, সৎ ও উদার।” রণবীর সিং ও করণ জোহরের বন্ধুত্ব দীর্ঘদিনের। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে তাঁদের সহযোগিতা ব্যাপক প্রশংসিত হয়েছিল। সেই ঘনিষ্ঠতাই করণের কবিতায় আরও একবার প্রকাশ পেয়েছে।

বর্তমানে রণবীর সিং ব্যস্ত আদিত্য ধরের পরিচালনায় আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর কাজ নিয়ে। এই অ্যাকশন থ্রিলার ছবিতে তাঁর সঙ্গে থাকছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। বছরের শেষে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, তিনি কাজ করছেন ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতেও। রণবীরের ৪০তম জন্মদিনে করণ জোহরের আবেগমাখা কবিতা বলিউডে তাঁর অবস্থান এবং ব্যক্তিত্বকে নতুন করে আলোকিত করল বলে মনে করছেন অনেকে। 
 


```