Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অ্যাকশন ফিল্ম বানানোর মতো পরিচালক নেই', জমি শক্ত করতে বলিউডকে কী বার্তা দিলেন প্রযোজক করণ?

সম্প্রতি ‘সাইয়ারা’ যে সাফল্য এনেছে বলিউডে, তা নিয়েও মুখ তুলেছেন করণ। 

'অ্যাকশন ফিল্ম বানানোর মতো পরিচালক নেই', জমি শক্ত করতে বলিউডকে কী বার্তা দিলেন প্রযোজক করণ?

প্রযোজক-পরিচালক করণ জোহর

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 August 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরে বলিউডে ফের ফিরে এসেছে অ্যাকশন, যা এক বিশেষ ঘরানার জনসাধারণকে আবার হলমুখী করেছে। দক্ষিণী সিনেমার ব্লকবাস্টার সাফল্যের হাত ধরে বলিউডও বড় মাপের ইভেন্ট ফিল্মে বাজি ধরেছে। তবে প্রতিক্রিয়া এখনও মিশ্র-ই বলা যায়। সেই নিয়ে নিজের মনের কথা তুলে ধরলেন করণ জোহর।

প্রযোজক-পরিচালক মনে করেন, এর মূল কারণ বলিউড এখন ‘ডিরেক্টর ক্রাইসিস’-এ ভুগছে।

সম্প্রতি একটি পডকাস্টে করণকে প্রশ্ন করা হয়, বড় বাজেটের অ্যাকশন ইভেন্ট ফিল্মে বলিউডে কি পরিচালকের অভাব রয়েছে? করণ সরাসরি জবাব দেন, ‘হ্যাঁ, এটা পরিচালক সংকট। এক-দু’জন নাম বাদ দিলে কাউকে সেরকম বলা যায় না। আমাদের পরিচালকরা অন্য ধরনের সিনেমা দেখে বড় হয়েছেন। শাহরুখ খানের গ্লোবালাইজড রোমান্টিক সিনেমা, বিদেশে শুট হওয়া গল্প - এসবেই তাঁরা অভ্যস্ত।’

তিনি আরও বলেন, ‘ফ্রন্ট-ফুটেড, টেস্টোস্টেরন ভরা অ্যাকশন সিনেমার ধারা তাঁরা জানেনই না। এখন শিখতেও পারবেন না। ফলে তাঁরা দক্ষিণের সিনেমাকে নকল করেন আর ব্যর্থ হন।’

তবে সম্প্রতি ‘সাইয়ারা’ যে সাফল্য এনেছে বলিউডে, তা নিয়েও মুখ তুলেছেন করণ। তিনি বলেন, দক্ষিণের পরিচালকদের (এস.এস. রাজামৌলি, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, প্রাশান্ত নীল) মতো সিনেমা বলিউডে গড়ে তোলার মতো দক্ষতা নেই। তাই তিনি মনে করেন, হিন্দি সিনেমার উচিত তার পুরনো শক্তির জায়গায় ফিরে যাওয়া। তখনই উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন সাইয়ারা ছবির কথা।

করণের মন্তব্য, ‘আমাদের হাতে হয়তো সে রকম পরিচালক নেই। কিন্তু যদি আমরা সেটা না পারি, তবে সাইয়ারার মতো ছবির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। এটা আমরা পারি। মোহিত সুরির বানানো সেই ছবিটি দক্ষিণের পরিচালকরাও প্রশংসা করেছেন। যেটা খুব তৃপ্তিদায়ক। আমরা বরাবরই তাঁদের ফোন করি, তাঁদের ছবির প্রশংসা করি। কিন্তু এবার উল্টোটাও হল। আমরা যেটা ভাল পারি, সেটা করা উচিত। গল্প বলায় ফিরে যাওয়া উচিত।’

মোহিত সুরির পরিচালনায় সাইয়ারা ছবিতে অভিনয় করেছিলেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। ছবিটি ৫০০ কোটির বেশি ব্যবসা করেছে এবং ভারতীয় সিনেমার সবচেয়ে বড় হিট লাভ স্টোরি হয়ে উঠেছে।

করণের সর্বশেষ পরিচালনা ছিল রকি অউর রানি কি প্রেম কাহানি (২০২৩), যেখানে অভিনয় করেছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। ছবিটি বক্স অফিসে ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে এবং সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছে।


```