Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিউডের খলনায়িকা মনোরমা, অথচ অতীতে তাঁর স্নিগ্ধ সুন্দর মুখ শোভা পেত 'লাক্স'-এর বিজ্ঞাপনে

চারের দশকে তিনি নায়িকা রোলেই অভিনয় করতেন। ভীষণ স্নিগ্ধ রূপ ছিল তাঁর। 

বলিউডের খলনায়িকা মনোরমা, অথচ অতীতে তাঁর স্নিগ্ধ সুন্দর মুখ শোভা পেত 'লাক্স'-এর বিজ্ঞাপনে

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 August 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: 'সীতা অউর গীতা' ছবিতে হাস্যরসাত্মক ভ্যাম্প 'মাসি'র চরিত্রে আইকনিক হয়ে আছেন মনোরমা (Manorama)। ভীষণ অত্যাচারী খলনায়িকা (Bollywood  Vamp)হলেও পর্দায় তাঁর উপস্থিতি দর্শকদের হাসির ফোয়ারা ছোটাত।

মনোরমার আসল নাম ছিল এরিন আইজ্যাক ড্যানিয়েলস। তবে শিশুশিল্পী রূপে বেবি আইরিশ নামে তিনি কর্মজীবন শুরু করেন। আজকের দিনে ১৬ অগস্ট ১৯২৬ সালে লাহোরে জন্ম হয় মনোরমার। তাঁর মা আইরিশ আর বাবা ভারতীয় খ্রীষ্টান। বাবা ছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। স্কুলে পড়াকালীন এই মেয়ের অভিনয় দেখে পরিচালক রূপ কে শোরে তাঁর নাম বদলে মনোরমা করে দেন। মনোরমা ছিলেন তালিমপ্রাপ্ত শাস্ত্রীয় নৃত্য ও সংগীত শিল্পী।

Manorama: The comedienne, vamp & the maharani of memes – Firstpost

বড় হবার পর তাঁর প্রথম ডেবিউ ছবি রিলিজ করে ১৯৪১ সালে 'খাজাঞ্চি'। এস ডি নারাং এর বোনের চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু কদিনের মধ্যে তিনি বম্বের হায়েস্ট পেড অভিনেত্রী হয়ে ওঠেন। চারের দশকে তিনি নায়িকা রোলেই অভিনয় করতেন। ভীষণ স্নিগ্ধ রূপ ছিল তাঁর। সুন্দর লালিত্যভরা মুখের জোরে মনোরমার মুখ শোভা পেত 'লাক্স' সাবানের বিজ্ঞাপনে।

অভিনেতা রাজন হাকসারের সাথে তাঁর বিয়ে হয়। বিয়ে হবার সময় কিছুদিন বিরতি নিয়েছিলেন তিনি। যার ফলে ক্রমশ নায়িকার আসন থেকে সরে যেতে হয় তাঁকে। কমেডি বা নেতিবাচক চরিত্রেই দেখা মিলত মনোরমার।

বিয়ের বেশ কয়েক বছর পর, তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এক মেয়ে রয়েছে তাঁর। যিনি এককালে সঞ্জীব কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন।

 তিনি কিশোর কুমার-মধুবালার সাথে 'হাফ টিকিট' -এর মতো সুপারহিট ছবিতে কমিক চরিত্রে অভিনয় করেন । দশ লাখ , ঝনক ঝনক পায়েল বাজে , মুঝে জিনে দো , মেহবুব কি মেনদী , ক্যারাভান , বোম্বে টু গোয়া এবং লাওয়ারিস - এ স্মরণীয় অভিনয় করেছেন মনোরমা।

টেলিভিশনে বেশ কয়েকটি কাজ করেছেন। মহেশ ভট্টর 'জুনুন' সিরিয়ালে অভিনয় করেও সম্পাদনার সময় মনোরমার চরিত্র বাদ পড়ে।

তাঁর শেষ ছবি ছিল দীপা মেহতার 'ওয়াটার'। মনোরমার নায়িকার সুন্দর মুখ মানুষ ভুলে গিয়েছে এ যুগে। তাঁর কমেডিসুলভ খলনায়িকা মুখটাই মানুষ মনে রেখেছে।

২০০৭ সালে মনোরমা স্ট্রোকে আক্রান্ত হন, যদিও তিনি তা থেকে সেরে ওঠেন কিন্তু তাঁর বাকশক্তি চলে যায়। ২০০৮ সালের ১৫ ই ফেব্রুয়ারি প্রয়াত হন এই দাপুটে অভিনেত্রী।


```