Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

লাইভে এসে আত্মহত্যার চেষ্টা কমেডিয়ান তীর্থানন্দ রাওয়ের! খবর পেয়ে ছুটে এল পুলিশ, তারপর...

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে ফেসবুক লাইভে এসেছিলেন কমেডিয়ান তীর্থানন্দ রাও। সেখানেই কথা বলতে বলতে হঠাৎ আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁর বন্ধুরা। এরপরই পুলিশ এসে তাঁকে কোনওরকমে বাঁচায়। উল্লেখ্য, একসময় এই

লাইভে এসে আত্মহত্যার চেষ্টা কমেডিয়ান তীর্থানন্দ রাওয়ের! খবর পেয়ে ছুটে এল পুলিশ, তারপর...

শেষ আপডেট: 14 June 2023 13:04

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে ফেসবুক লাইভে এসেছিলেন কমেডিয়ান তীর্থানন্দ রাও। সেখানেই কথা বলতে বলতে হঠাৎ আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁর বন্ধুরা। এরপরই পুলিশ এসে তাঁকে কোনওরকমে বাঁচায়। উল্লেখ্য, একসময় এই তীর্থানন্দ রাও ‘দ্য কপিল শর্মা শো’-এর অন্যতম পরিচিত মুখ ছিলেন।

জানা গিয়েছে, ওই লাইভ ভিডিওতে তীর্থানন্দ এমনও অভিযোগ করেছেন যে, তিনি এক মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। এখন সে তাঁকে ব্ল্যাকমেইল করছে। এমনকী ওই মহিলার জন্য এক জায়গা থেকে তিনি ৩-৪ লাখ টাকা ধারও করে ফেলেছেন। পুলিশ সূত্রে খবর, গত বছর অক্টোবর থেকে ওই মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন তীর্থানন্দ। শোনা গিয়েছে, তীর্থানন্দর বিরুদ্ধে আগেই পুলিশ অভিযোগ দায়ের করেছিলেন তাঁর বান্ধবী। যদিও সেই অভিযোগের কারণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, তীর্থানন্দর আত্মহত্যার চেষ্টা এই প্রথম নয়। ২০২১ সালের ডিসেম্বরেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই কমেডিয়ান। পরে সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, "গত দু'বছর সত্যিই কঠিন ছিল। আর্থিক দিক দিয়ে একেবারেই ভেঙে পড়েছিলাম। বেশ কিছু ছবিতেও কাজ করেছি, কিন্তু টাকা পাইনি। সবমিলিয়ে আমার অবস্থা ভীষণই শোচনীয়।"

শাহরুখকে জাপটে ধরে চুমু মহিলা ভক্তের! রেগে লাল নেটিজেনরা, উঠল কড়া শাস্তির দাবি


```