Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এই বছরে যে সিনেমাটি না দেখলেই নয়, দক্ষিণী ছবি কান্তারা! এবার ওটিটি-তেও

দ্য ওয়াল ব্যুরো: এবছরে মুক্তি পাওয়া যে ছবিগুলি না দেখলেই নয়, সেই তালিকায় অন্যতম হল, দক্ষিণী ছবি 'কান্তারা' (Kantara)। এখনও বিভিন্ন হলে রমরম করে চলছে এই কন্নড় ছবিটি। ব্যবসাও উঠছে ফুলেফেঁপে। তবে যেসব দর্শকের হলে গিয়ে মুভিটি এখনও দেখা হয়ে ওঠ

এই বছরে যে সিনেমাটি না দেখলেই নয়, দক্ষিণী ছবি কান্তারা! এবার ওটিটি-তেও

শেষ আপডেট: 7 November 2022 14:16

দ্য ওয়াল ব্যুরো: এবছরে মুক্তি পাওয়া যে ছবিগুলি না দেখলেই নয়, সেই তালিকায় অন্যতম হল, দক্ষিণী ছবি 'কান্তারা' (Kantara)। এখনও বিভিন্ন হলে রমরম করে চলছে এই কন্নড় ছবিটি। ব্যবসাও উঠছে ফুলেফেঁপে। তবে যেসব দর্শকের হলে গিয়ে মুভিটি এখনও দেখা হয়ে ওঠেনি, বা অদূর ভবিষ্যতে সে সুযোগও নেই, তাদের জন্য সুখবর। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমেও মুক্তি পেতে চলেছে কান্তারা। ফলে ঘরে বসেই দেখে ফেলা যাবে সুপারডুপার হিট ছবিটি।

Kantara Movie: Kantara gets more shows; to replace Thank God and Ram Setu  in several multiplexes - The Economic Times

কবে অ্যামাজনে আসছে কান্তারা, সেই তারিখও ঘোষণা হয়ে গেল ইতিমধ্যেই। চলতি মাসেরই ১৮ তারিখে অ্যামাজন প্রাইমে ডিজিটাল প্রিমিয়ার হবে কান্তারার। দক্ষিণী পরিচালক ঋষভ শেট্টি পরিচালিত 'কান্তারা' ইতিমধ্যেই বিশ্বের বক্স অফিসে ৩০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী ছবি পুষ্পা, কেজিএফ টু, ট্রিপল আর-এর পরে ফের বিশাল হিটের মুখ দেখল আরও একটি দক্ষিণী ছবি কান্তারা।

ছবিটি বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে। যেখানে যেখানেই ছবি চলেছে, সেখানেই এই সিনেমা সুপারহিট। গতমাসের হিসেব বলছে, ১৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, মাত্র ১৭ দিনেই বিশ্বের বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে ছবিটির হিন্দি ভার্সন। গল্প থেকে অভিনয়, কিংবা মেকআপ-- সবেতেই দর্শকদের মুগ্ধ করেছে এই ছবি, এনে দিয়েছে বক্স অফিস সাফল্য।

কান্তারা-র চিত্রনাট্যকার এবং পরিচালক ঋষভ শেট্টি নিজে অভিনয়ও করেছেন ছবিতে। রিলিজের আগে এই ছবি নিয়ে তেমন আলোচনা, প্রচার কিছুই ছিল না। বরং একই সময়ে সিনেমা জগতে আলোচনা চলছিল আসন্ন ছবি অক্ষয় কুমারের রামসেতু নিয়ে। কিন্তু ছবি মুক্তির পরে সব হিসেব উল্টে গেল। রামসেতুকে ছাপিয়ে গেল কান্তারা।

Kannada hit Kantara to release in Hindi on October 14. Watch fresh trailer  - Hindustan Times

১৮ শতকের পটভূমিতে শুরু হয় কান্তারা সিনেমার কাহিনি। কান্তারা শব্দের অর্থ, অরণ্য। ছবির গোড়ায় একজন রাজা শান্তি ও আনন্দের বিনিময়ে আদিবাসী গ্রামবাসীদের এক টুকরো জমি দেন। কয়েক দশক পরে, রাজার বংশধর এসে আদিবাসীদের থেকে জমি ফেরত নিয়ে নেওয়ার হুমকি দেয়। তখনই প্রশ্ন ওঠে অরণ্যের অধিকারের। জল-জঙ্গল-জমির অধিকার কার? ওই আদিবাসীদের, নাকি জমির মালিকদের?

Kantara Movie (Sep 2022) - Trailer, Star Cast, Release Date | Paytm.com

গল্প এগিয়েছে দুরন্ত সিনেম্যাটোগ্রাফির সঙ্গে। অন্যায়ের বিরুদ্ধে অধিকারের জয়ের গল্প বলে গিয়েছেন ঋষভ শেট্টি। সেই সঙ্গে শিবের ভূমিকায় দাপিয়ে অভিনয় করেছেন পর্দাজুড়ে। শুধু ঋষভ নন, ফিল্মের অন্য অভিনেতারা, কিশোর বা অচ্যুত কুমার বা সপ্তমী গৌড়া-- সকলেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।

মুক্তি পেল ‘পাঠান’-এর টিজার, জন্মদিনে ভক্তদের রিটার্ন গিফট শাহরুখের


```