Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্স অফিসে 'কান্তারা ২'-এর ঝোড়ো ব্যাটিং! মুক্তির প্রথম দিনেই প্রচুর আয়, ছাড়িয়ে গেল সাইয়ারাকে

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করল 'কান্তারা চ্যাপ্টার ১'। ৬০ কোটি টাকার বিশাল কালেকশন ছুঁয়ে গেল সাইয়ারা, সিকন্দার ও ছাবাকে।

 

বক্স অফিসে 'কান্তারা ২'-এর ঝোড়ো ব্যাটিং! মুক্তির প্রথম দিনেই প্রচুর আয়, ছাড়িয়ে গেল সাইয়ারাকে

'কান্তারা চ্যাপ্টার ১'

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 October 2025 18:54

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের ব্লকবাস্টার হিট 'কান্তারা'-এর বহুল প্রতীক্ষিত ছবি 'কান্তারা চ্যাপ্টার ১' মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বিশাল সাফল্য এনেছে। সর্বশেষ আপডেট অনুসারে, ছবিটি মুক্তির প্রথম দিনে ভারতে প্রায় ৬০ কোটি টাকা সংগ্রহ করেছে, যা এই বছরের অন্যতম বড় ওপেনিং।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনেই ৬০ কোটি টাকা সংগ্রহ করে 'কান্তারা চ্যাপ্টার ১' একাধিক আলোচিত ছবির প্রথম দিনের কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে, সাইয়ারা (২২ কোটি), সিকন্দার (২৬ কোটি), ছাবা (৩১ কোটি)।

ছবির এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। তিনি টুইটারে পুরো টিমকে অভিনন্দন জানিয়ে লেখেন, "অসাধারণ সাফল্যের জন্য #KantaraChapter1-এর দলকে অভিনন্দন। @shetty_rishab স্যার একজন অসাধারণ অভিনেতা এবং একজন উজ্জ্বল পরিচালক উভয় হিসেবেই অসাধারণ দক্ষতা অর্জন করে অকল্পনীয় কাজটি করেছেন।" ঋষভ শেট্টির এই দুর্দান্ত দৃষ্টিভঙ্গিকে নির্ভীকভাবে সমর্থন করার জন্য তিনি @hombalefilms-সহ পুরো কাস্ট ও ক্রুকেও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে মুক্তি পাওয়া 'কান্তারা' মাত্র ১৬ কোটি টাকা বাজেটে তৈরি হলেও বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকারও বেশি আয় করেছিল। এখন দেখার বিষয়, 'কান্তারা চ্যাপ্টার ১'-এর সাফল্যের গাড়ি কোথায় গিয়ে থামে।


```