Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কঙ্গনা রনৌতের 'ইমার্জেন্সি' এ বছরেই মুক্তি পাচ্ছে না, কবে হলে আসবে ছবি?

সেন্সর বোর্ডের কাঁচিও পড়েছে ছবির বিতর্কিত অংশগুলিতে।

কঙ্গনা রনৌতের 'ইমার্জেন্সি' এ বছরেই মুক্তি পাচ্ছে না, কবে হলে আসবে ছবি?

ইন্দিরা গান্ধীর ভূমিকায় কঙ্গনা রনৌত।

শেষ আপডেট: 18 November 2024 13:37

দ্য ওয়াল ব্যুরো: এ বছরেই মুক্তি পাচ্ছে না বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রনৌতের বহু চর্চিত চলচ্চিত্র 'ইমার্জেন্সি'। ইন্দিরা গান্ধীর জীবনের একাংশ নিয়ে নির্মিত এই বায়োপিক মুক্তির আগেই নানান বিতর্কে জড়িয়েছে। সেন্সর বোর্ডের কাঁচিও পড়েছে ছবির বিতর্কিত অংশগুলিতে। বিভিন্ন কারণে বেশ কয়েকবার মুক্তির দিন ঘোষণা করেও পিছিয়ে গিয়েছে দর্শকের সামনে আসা। এবার ফের একবার ইমার্জেন্সি মুক্তির নতুন দিন ঘোষণা করলেন বলি অভিনেত্রী তথা এই প্রথম পরিচালনায় হাতেখড়ি দেওয়া হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কঙ্গনা।

সোমবার এক এক্সবার্তায় কঙ্গনা লিখেছেন, ১৭ জানুয়ারি, ২০২৫- দেশের সর্বকালের সর্বাপেক্ষা শক্তিধর নারী এবং সেই কাল যা ভারতের ভাগ্যবদল ঘটিয়েছিল, সেই কাহিনির মহাকাব্যিক চিত্র ইমার্জেন্সি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে আগামী ১৭ জানুয়ারি, ২০২৫ সালে! উল্লেখ্য, বহু প্রতীক্ষিত এই ছবি প্রথমে মুক্তির কথা ছিল ২০২৩ সালের নভেম্বর। তারপর বেশ কয়েক দফায় মুক্তির দিন বদল হয়।

ইমারজেন্সি মুক্তির বারবার পিছিয়ে যাচ্ছে কেন?

ইন্দিরা গান্ধীর জীবনের একাংশ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে একাধিক বিতর্কিত বিষয় তুলে ধরা হয়েছে বলে অভিযোগ। বিশেষত, আপত্তি আসে শিখ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন থেকে। শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি এই ছবি নিষিদ্ধ করার তোলে। তাদের অভিযোগ, এখানে শিখ সম্প্রদায়কে নিয়ে বিভ্রান্তিকর তথ্য রয়েছে। এর ফলে রাজনৈতিক নাটকের জল গড়াতে শুরু করলে ৬ সেপ্টেম্বরের আগে সেন্সরের শংসাপত্র পায় না এই ছবি। ফলে খুবই দুঃখের সঙ্গে কঙ্গনা ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হন।

এবারের ঘোষণা নিয়ে মোট চারবার দিন বদল ঘটল মুক্তির। গতবছর নভেম্বরে মুক্তির দিন পিছিয়ে চলতি বছরের জুনে। তারপর হয় ৬ সেপ্টেম্বর। এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন বিজেপি এমপি কঙ্গনা রনৌত নিজে। তাঁর সঙ্গে রয়েছেন অনুপম খের। যিনি জরুরি অবস্থার বিরুদ্ধে জনগর্জনের ডাক দিয়েছিলেন সেই জেপি নারায়ণের ভূমিকায় করেছেন অনুপম। শ্রেয়স তালপাড়ে করেছেন অটলবিহারী বাজপেয়ীর চরিত্র। বিশাক নায়ার ইন্দিরা-পুত্র সঞ্জয় গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। মিলিন্দ সুমন অভিনয় করেছেন ফিল্ড মার্শাল সাম মানেকশয়ের ভূমিকায়।


```