Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

চড় মারার সমর্থনকে খুন-ধর্ষণের সঙ্গে তুলনা! কঙ্গনার মন্তব্যে নয়া বিতর্ক

গত বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে অভিনেত্রী তথা নব নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মারেন এক মহিলা সিআইএসএফ জওয়ান।

চড় মারার সমর্থনকে খুন-ধর্ষণের সঙ্গে তুলনা! কঙ্গনার মন্তব্যে নয়া বিতর্ক

কঙ্গনা রানাওয়াত

শেষ আপডেট: 8 June 2024 16:59

দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনার চড় কাণ্ডে সরগরম বলিউড থেকে রাজনীতি। গত বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে অভিনেত্রী তথা নব নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মারেন এক মহিলা সিআইএসএফ জওয়ান। ইতিমধ্যে অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় এক পক্ষ যেমন কঙ্গনার পাশে দাঁড়িয়ে বলেছেন উর্দি পরে এহেন আচরণ করা যায় না। আবার অনেকেই সিআইএসএফ জওয়ানকেই সমর্থন করেছেন। আর যারা তাঁকে চড় মারাকে সমর্থন করেছেন, এবার তাদের বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা। চড় মারার সঙ্গে খুন-ধর্ষণের তুলনা করলেন তিনি। 

চব্বিশের লোকসভায় মান্ডি থেকে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার দিল্লি আসার পথে চণ্ডীগড় বিমানবন্দরে তাঁকে চড় মারেন কুলবিন্দর কৌর নামে এক সিআইএসএফ কন্সটেবল। এই ঘটনাটির সমর্থন করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। 

এক্স হ্যান্ডেলে অভিনেত্রী লিখেছেন,  "প্রত্যেক ধর্ষক, খুনি বা চোরের সবসময় অপরাধ করার শারীরিক, মনস্তাত্ত্বিক বা আর্থিক কারণ থাকে। কোনও অপরাধ কখনওই কারণ ছাড়া ঘটে না, তবুও তারা দোষী সাব্যস্ত হয়ে জেলে যায়। আপনি যদি দেশের আইন ভঙ্গ করেন, অপরাধীদের অপরাধ প্রবণতাকেই সমর্থন জানান, যদি বিনা অনুমতিতে কারোর শরীর স্পর্শ করা বা আক্রমণ করাকে সমর্থন করেন, তবে আপনাদের ধর্ষণ বা খুন নিয়েও কোনও সমস্যা নেই। আপনাদের এই অপরাধপ্রবণ মানসিকতার দিকে নজর দেওয়া উচিত।"

অন্যদিকে, মহিলা নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌরের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”তাঁর মেয়ে যা করেছে তা একেবারে সঠিক। কঙ্গনার সঙ্গে এমনটাই করা উচিত ছিল।” বোনের সমর্থনে মুখ খুলেছেন জওয়ানের অভিশের সিং মহিবালও। তাঁর কথায়, “কঙ্গনার পার্স চেকিংয়ের সময়ই ঘটনাটা ঘটেছে বলে জানতে পারলাম। উনি বলেছিলেন, পাঞ্জাবের আন্দোলনরত মহিলারা ১০০ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। বাকবিতণ্ডার মাঝে মাথা ঠান্ডা না রাখতে পেরেই হয়তো আমার বোন চড় কষিয়েছে।” 

অন্যদিকে, কঙ্গনার চড় কাণ্ডে বলিউড খুব একটা মুখ খোলেনি। যা নিয়েও বেশ বিরক্ত কঙ্গনা। বিটাউনের এমন ঠান্ডা আচরণে স্পষ্ট প্রতিবাদ জানিয়েছেন তিনি। তবে কঙ্গনার পাশে না থেকেও, গোটা ঘটনার তীব্র নিন্দা করলেন অভিনেত্রী শাবানা আজমি। অন্যদিকে, সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি অভিযুক্ত জওয়ানের চাকরি গেলে চাকরি দেওয়ার আশ্বাস দেন। 


```