Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পৌষ মাসের শেষ শনিবার, কাঞ্চন-শ্রীময়ী ছুটলেন তারাপীঠে, তারপর...

বিশেষ কিছু চাওয়া নয়, জয়দীপ মুখোপাধ্যায়ের শুটিং চলছিল কাঞ্চনের। শ্রীময়ীও হাজির ছিলেন। দুইয়ে দুইয়ে মিলতেই ব্যস, তাঁরা হাজির কালীঘাটে। যাবেন শান্তিনিকেতন, জানালেন কাঞ্চন।

পৌষ মাসের শেষ শনিবার, কাঞ্চন-শ্রীময়ী ছুটলেন তারাপীঠে, তারপর...

কাঞ্চন-শ্রীময়ী

শেষ আপডেট: 11 January 2025 21:12

হিন্দুশাস্ত্র মতে আজ অর্থাৎ শনিবার বাকি দিনগুলো থেকে খানিক আলাদা। পৌষ মাসের শেষ শনিবার। মা কালীর পুজোর আদর্শ দিন। তাই সময় পেতেই সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করলেন না কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। পৌঁছে গেলেন তারাপীঠে। সেখানেই মায়ের কাছে পুজো দিলেন তাঁরা। 

বিশেষ কিছু চাওয়া নয়, জয়দীপ মুখোপাধ্যায়ের শুটিং চলছিল কাঞ্চনের। শ্রীময়ীও হাজির ছিলেন। দুইয়ে দুইয়ে মিলতেই ব্যস, তাঁরা হাজির কালীঘাটে। যাবেন শান্তিনিকেতন, জানালেন কাঞ্চন। ইচ্ছে রয়েছে কঙ্কালীতলাতে পুজো দেওয়ার। ফিরে এসে আবার সেই রোজকারের চেনা রুটিন। 

২০২৪ ভাল মন্দ মিশিয়েই কেটেছে কাঞ্চন-শ্রীময়ীর। ডিভোর্স, বিয়ে, সন্তান-- ঘটনার শেষ নেই। কটাক্ষের মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। ২০২৫-এ কী চান? দ্য ওয়ালকে কাঞ্চনের জবাব, "এই বছর সমালোচনা সহ্য করার বছর ছিল। আবার আনন্দেরও। আগামী বছর যেন আমি শ্রীময়ী-কৃষভি একসঙ্গে হইহুল্লোড় করে থাকতে পারি।’

অনুপমের গানের কথা ধার করে কাঞ্চন বলেন, ‘শুধু চাইব আগামী বছর যেন আমাকে আমার মতো থাকতে, দেয়, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন। সবাইকে বলছি, তাঁরা নিজেরা দারুণভাবে কাটান আগামী বছর, আমাদের জন্য কিচ্ছু ভাবতে হবে না, এটুকুই।’


```