Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নতুন বউকে জাপ্টে ধরে থাকার প্রমিস কাঞ্চনের, সোশ্যাল মিডিয়ায় প্রেম যাপন

সাতপাকে বাঁধা পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় নতুন বউ শ্রীময়ীর প্রতি ভালবাসা জাহির করলেন কাঞ্চন।

নতুন বউকে জাপ্টে ধরে থাকার প্রমিস কাঞ্চনের, সোশ্যাল মিডিয়ায় প্রেম যাপন

Kanchan Sreemoyee wedding

শেষ আপডেট: 4 March 2024 13:24

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় বারের জন্য ছাদনাতলায় কাঞ্চন। ৫৩তে তিনটে বিয়ে করে দারুণ ট্রোলের সম্মুখীন বিধায়ক। তাঁর প্রথম দুই স্ত্রী  অনিন্দিতা ও পিঙ্কিও ছিলেন শ্রীময়ী চট্টরাজের মতো অভিনেত্রী। পিঙ্কির সঙ্গে ছয় বছরের ছেলেও আছে কাঞ্চনের। যদিও সেসব এখন অতীত। নতুন প্রেমে মগ্ন অভিনেতা। ২ মার্চ বছর সাতাশের শ্রীময়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।


অসমবয়সি প্রেম নিয়ে আগেই অনেক কথা শুনতে হয়েছে জুটিকে। তবে 'কুছ পরোয়া নেহি' বলে একে অপরের হাত ধরে এগিয়ে গেছেন তাঁরা। বসেছেন বিয়ের পিঁড়িতেও। দুদিন আগে চারহাত এক হয়েছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ওঁদের আইবুড়োভাতের ছবি ভাইরাল হয়েছে। তারপর গায়ে হলুদ, মালাবদল, সিঁদুরদান সবকিছু নিয়েই মাতামাতি চরমে। ভিডিওতে বিয়ের পর বাসর রাতে নাচগান করে আনন্দ করতেও দেখা গেল কাঞ্চন শ্রীময়ীকে। বিয়ের পরেই স্ত্রীকে আদর করে চুম্বনে মাতলেন কাঞ্চন। সে ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।


ছবি দেখে বেশ আন্দাজ করা যায় বিধায়ক তৃতীয় বিয়ে করে বেজায় খুশমেজাজে আছেন। তাই সাতপাকে বাঁধা পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় নতুন বউয়ের প্রতি ভালবাসা জাহির করলেন। বিয়ের ছবি দিয়ে কবির সুমনের গানের ভাষায় লিখলেন 'বন্ধু তোমার ভালবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপ্টে ধরে থেকো।'

গত ১০ জানুয়ারি প্রাক্তন স্ত্রী পিঙ্কির সঙ্গে আইনত বিচ্ছেদ হয় কাঞ্চনের। তারপরেই আর দেরি করেননি। মুহূর্তের মধ্যে সংবাদমাধ্যমকে জানিয়ে দেন তাঁর সঙ্গে শ্রীময়ীর সম্পর্কের কথা। আর সেই রেশ কাটতে না কাটতেই বিয়ে। 


বিয়ের দিন শ্রীময়ী পরেছিলেন গা ভর্তি সোনার গয়না সঙ্গে লাল বেনারসি। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন সাদা পাঞ্জাবী ধুতি। পাঞ্জাবীর সামনে ছিল লালের কাজ। আপাতত কোনও ট্রোলকে গায়ে মাখছেন না কাঞ্চন শ্রীময়ী! নিজেদের নতুন জীবনকে নিজেদের মতো করে গুছিয়ে নেওয়াতেই বেশি মন দিচ্ছেন। সামনেই লোকসভা ভোট নিয়ে ব্যস্ত থাকবেন কাঞ্চন। শ্রীময়ীও ধারাবাহিকের কাজে ডুবে থাকবেন বলে জানিয়েছেন।


```