Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাচ্চা সময়েই এসেছে, ৯ মাসের হিসাব দিলেন কাঞ্চন! নেটিজেনদের বললেন 'অঙ্কে খারাপ'

কেন লুকোলেন বেবি বাম্প? উত্তরে কাঞ্চনের স্পষ্ট জবাব, বাঙালি বাড়িতে ভাল কিছু হওয়ার আগে লোকানোর একটা চল আছে।

বাচ্চা সময়েই এসেছে, ৯ মাসের হিসাব দিলেন কাঞ্চন! নেটিজেনদের বললেন 'অঙ্কে খারাপ'

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ

শেষ আপডেট: 29 November 2024 22:03

অরুণাভ বসু

সম্প্রতি বাবা-মা হয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। প্রেগনেন্সি নিয়ে স্পিকটি নট ছিলেন। কেউ জানতেই পারেনি তাঁরা প্রেগনেন্ট। বোঝা যায়নি শ্রীময়ীর বেবি বাম্পও। সন্তান ভূমিষ্ট হওয়ার পর থেকে একাদিক তানা শুনছেন তাঁর। এবার দ্য ওয়ালের মুখোমুখি হয়ে রীতিমতো খাতা-কলমে সব হিসাব বুঝিয়ে দিলেন তাঁরা। মসকরাও করলেন বিস্তর। 

কেন লুকোলেন বেবি বাম্প? উত্তরে কাঞ্চনের স্পষ্ট জবাব, বাঙালি বাড়িতে ভাল কিছু হওয়ার আগে লোকানোর একটা চল আছে। সেভাবে শ্রীময়ীর বাবা-মাও চেয়েছিলেন এটা শেয়ার না করতে। বলেন, 'শ্রীময়ীর মা-বাবা চেয়েছিলেন কাউকে না জানাতে। বাঙালি বাড়িতে এটা আছে। একটু পার্সোনাল রাখার ব্যাপার। ঠাকুর চুটিয়ে দেখেছি। রাতের দিকে বেরোতাম। একটু ফ্লোয়ি জামা ও পরত। যাতে বোঝা না যায়।'

কাঞ্চনের কথা শেষ হওয়ার আগেই শ্রীময়ী বলে ওঠেন, 'পুজোর সময় বোঝা যাচ্ছিল আমার বেবি বাম্প। ঠাকুর দেখতে গিয়ে অনেকেই আমাকে সিট ছেড়ে দিয়েছেন। আমি লম্বা বলে বেবি বাম্প পরে এসেছে। কিন্তু পুজোর সময় যথেষ্ট বোঝা যাচ্ছিল।'

সন্তান নিয়ে একাধিক কথা শুনছেন তাঁরা। রাগে শ্রীময়ী বলেন, 'আমার বিয়ে দেওয়া থেকে শুরু করে, বাচ্চা, তাকে খাওয়ানো পর্যন্ত সব আমাকে সবাইকে বলতে হবে। আমি কাউকে সার্টিফিকেট দেব না। মানুষ কী করে অঙ্কে এত খারাপ আমি জানি না।'

শ্রীময়ী আরও বলেন, 'মেডিক্যালে একটা পিরিয়ড থাকে। আমি মা হতে গিয়ে দেখলাম। আমি বিয়ের ২১ দিনের পর দোল পূর্ণিমার পরের দিনই জানতে পারি আমি মা হতে চলেছি। আমি ইশ্বরের কাছে কৃতজ্ঞ যে মাতৃত্বের স্বাদ পেয়েছি।'

মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কাঞ্চনের ওপরও ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। কাঞ্চন নাকি সময়ই দিতে পারেননি তাঁকে। বলেন, 'মা হয়েছেন যখন জেনেছি কাঞ্চন ছিল না এখানে। মুম্বইয়ে ছিল শ্যুটিংয়ে। ও চার মাস ছিল না, ভুল ভুলাইয়ার জন্য। খুব বিরক্ত লাগত। মনে হত গলা টিপে মেরে ফেলি। খুব মুড সুইং হত আমার।' 

এনিয়ে অবশ্যই কোনওদিন রাগ করেননি অভিনেতা। শ্রীময়ীর মাতৃত্বের সঙ্গে এক অন্য উপলব্ধি হয়েছে তাঁর। বলেন, 'বাবা হতে চলেছি শুনেই বেড়িয়ে গেছি সেট থেকে। যখন সন্তান আসে এটা বিগ ব্যাং থিয়োরির মতো। প্রাণের সম্পদ আসতে গেলে কী যে তোলপাড় এক মহিলার শরীরে তৈরি হয়। দেখে আমার শ্রদ্ধা হয়। মায়ের কোনও বিকল্প নেই। আমরা বিরাট বাবা হতে পারি। কিন্তু মায়ের বিকল্প হতে পারে না।' একজন সন্তান হতে গেলে একজন পুরুষের একটা বাদে কোনও কনট্রিবিউশন থাকে না- একথাও যোগ করেন তিনি। 

কেমন ছিল গোটা জার্নি? কাঞ্চন বলেন, 'রাতে ২০-৩০ বার করে বমি হওয়া। এতবার বাথরুমে যাওয়া।  ওর বয়সে হয়েছে এটা। দেখেই ভাল লেগেছে। আমার বাড়িতে ও আর আমি। আমার কথা বলার লোক ছিল না। ও এল। ওর যখন আমাকে লাগত, আমি থাকতাম না। আমার খুবই গিল্টি ফিল হত। অশান্তির শেষ ছিল না।'

শ্রীময়ী কাঞ্চনের সঙ্গে বলতে শুরু করেন, 'আমি রাতে শুতে পারতাম না। মা-কাঞ্চন আমাকে পাশ ফিরিয়ে দিত এদিক ওদিক।' সন্তান বৈধ নয়, এনিয়ে ট্রোল কম হয়নি সোশ্যাল মিডিয়ায়। শ্রীময়ী বলেন, 'বিয়ের পরই কাঞ্চনকে বলেছিলাম আমি মা হতে চাই। ও ভুল করে আসেনি। সবাই বলছে ২৭ বছরের বড়। আরে বাবা ৫০-এর পরই তচো যৌবন শুরু হয়। অভিজ্ঞতা আছে, ভাল লাগে।'
 
কাঞ্চন নেটিজেনদের ঘারেই না বোঝায় দায় চাপিয়ে বলেন, 'মালদ্বীপে যখন যাই, তখন সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট ও। আমরা ভাবতাম বেবি বাম্প বোঝা যাচ্ছে কি না। কিন্তু লোকে পা নিয়ে ট্রোল করল। আমরা অবাকও হলাম। মজাও করলাম।' শ্রীময়ী কাঞ্চনের এখন ভরা সংসার। মেয়ে আসার পর তাঁদের দাম্পত্য যে নতুন মাত্রা পেয়েছে তাও বেশ বোঝা গেল। তাঁরা আবার পাল্টা জানতে চাইলেন, বেছে বেছে তাঁদের ভিডিও কেন ভাইরাল হয়? 

এর উত্তর অবশ্য পাঠকরাই দিতে পারবেন।


```