Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শাহরুখের হাত ধরে ট্রেনে তুলল, তারপরই গল্পে নয়া মোড়! DDLJ-র সিক্যুয়েল আনতে চান কাজল?

১৯৯২ সালে 'বেখুদি' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক, তারপর 'DDLJ', 'কুছ কুছ হোতা হ্যায়', 'কভি খুশি কভি গম'-এর মতো একের পর এক ব্লকবাস্টার হিট—কাজল আজও বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। 

শাহরুখের হাত ধরে ট্রেনে তুলল, তারপরই গল্পে নয়া মোড়! DDLJ-র সিক্যুয়েল আনতে চান কাজল?

'DDLJ'

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 13 June 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯২ সালে 'বেখুদি' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক, তারপর 'DDLJ', 'কুছ কুছ হোতা হ্যায়', 'কভি খুশি কভি গম'-এর মতো একের পর এক ব্লকবাস্টার হিট—কাজল আজও বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে নিজের নতুন ছবি 'মা''র প্রচারে ব্যস্ত অভিনেত্রী, আর এই সময়েই দিলেন এক মজার উত্তর—তিনি DDLJ-এর সিকুয়েল চান কি না।

ট্রেনে ওঠার পর কী হল জানার দরকার নেই!

Pinkvilla-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, “প্রত্যেকটা ছবির এক নিজস্ব ম্যাজিক থাকে। 'DDLJ 2' আমি কল্পনাও করতে পারি না। ট্রেনের পর কী হল সেটা কেউ জানতে চায় না। তোমরা কি সত্যিই জানতে চাও তারা আর ঝগড়া করেছিল কি না? জানার কোনও দরকার নেই। ট্রেন চলেই গেল—THE END। এটাই বরং দুর্দান্ত।”

তিনি আরও বলেন, “এভাবে ছবিটা শেষ হওয়াটাই সেরা সিদ্ধান্ত। এরপর বাকিটা দর্শকের কল্পনায়। তারা চিরকাল সুখে-শান্তিতে ছিল—এটাই ভাবতে ভাললাগে।”

''‘কুছ কুছ হোতা হ্যায়’ নিয়ে কী বললেন কাজল?

কাজলের আরেকটি চিরস্মরণীয় ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর সিকুয়েল নিয়েও প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, “ওটা এক অন্য সময়ের ছবি ছিল। যখন মানুষ একবারের ভালবাসায় বিশ্বাস করত। আজকের যুগে সেইরকম বিশ্বাসের গল্প লেখা কঠিন।”

কাজল বর্তমানে ব্যস্ত 'মা' ছবির প্রচারে। এটি একটি পৌরাণিক হরর ছবি, যা পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া। ২০২৫ সালের ২৭ জুন মুক্তি পাবে এই ছবি। এই সিনেমায় কাজল ছাড়াও অভিনয় করছেন রনিত রায় ও ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটি অজয় দেবগন-এর ২০২৪ সালের ছবি 'শয়তান'-এর স্পিন-অফ।


```